বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দর্শনা বণিককে কুপ্রস্তাব দিয়েছিলেন আব্দুল্লাহ জহির বাবু

আব্দুল্লাহ জহির বাবু ও দর্শনা বণিক। ছবি : সংগৃহীত।
আব্দুল্লাহ জহির বাবু ও দর্শনা বণিক। ছবি : সংগৃহীত।

বাংলাদেশি চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবুর বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক।

কামরুজ্জামান রোমানের পরিচালনায় চিত্রনায়ক আদর আজাদের বিপরীতে ‘লিপস্টিক’ নামে একটি সিনেমায় ওপার বাংলার এ অভিনেত্রীর কাজ করার কথা থাকলেও শেষ মুহূর্তে তার পরিবর্তে যুক্ত হন বাংলাদেশের পূজা চেরী।

পরিচালকের পক্ষ থেকে প্রথমে দর্শনার নাম ঘোষণা করা হলেও তিনি কেন বাদ পড়লেন—এ প্রশ্নের উত্তরে ছবিটির চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু জানান, ভিসা জটিলতার কারণে বাংলাদেশে আসতে না পারায় দর্শনাকে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয়েছে।

আবদুল্লাহ জহির বাবু বলেন, ‘লিপস্টিক’ সিনেমায় কাজের ব্যাপারে দর্শনা বণিকের সঙ্গে প্রোডাকশন হাউসের সব ধরনের কথা চূড়ান্ত হয়েছিল। সবকিছু ঠিকই ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে জানা যায়, দর্শনা ভিসা পাচ্ছেন না। ফলে ভিসা জটিলতার কারণে তিনি বাংলাদেশে এসে শুটিং করতে পারছেন না।

কিন্তু আবদুল্লাহ জহির বাবুর এমন বক্তব্যের এক দিন পরেই তার বিরুদ্ধে অভিযোগ তোলেন দর্শনা। বলেন, ভিসা নিয়ে কোনো জটিলতা নেই। বরং আবদুল্লাহ জহির বাবু তাকে ‘অনৈতিক‘ প্রস্তাব দিয়েছিলেন। ওই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ছবি থেকে বাদ পড়ে যান তিনি।

প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দর্শনা বলেন, তিনি যে ‘লিপস্টিক’ সিনেমায় অভিনয় করছেন না, এটা তাকে জানানো হয়নি। বিভিন্ন গণমাধ্যমের নিউজ দেখে জানতে পেরেছেন।

দর্শনা জানান, আবদুল্লাহ জহির বাবুর সঙ্গে সিনেমাটির বিষয়ে সবকিছু মৌখিকভাবে চূড়ান্ত হয় কয়েক মাস আগে। এরপর তারা সিনেমায় তার অভিনয়ের কথা গণমাধ্যমে ঘোষণা করে। গত মাসের শেষ দিকে কলকাতা গিয়ে তাকে সাইন করানোর কথা থাকলেও কিছুই জানায়নি। পরিচালক বা প্রযোজকের কোনো রেসপন্স না পেয়ে গত ২৮ মে তিনি আবদুল্লাহ জহির বাবুকে মেসেজ দেন আপডেট জানার জন্য।

ফিরতি বার্তায় বাবু দর্শনাকে প্রযোজকের পক্ষ থেকে রিসোর্টে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন বলে ভাষ্য এ ওপার বাংলার এ অভিনেত্রীর। তিনি প্রস্তাব নাকচ করলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আর কেউ যোগাযোগ করেননি বলে জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে আবদুল্লাহ জহির বাবু কালবেলাকে বলেন, ‘এটা আসলে জোকস ছিল। আমি দর্শনাকে ফাজলামো করে কথাগুলো বলেছিলাম। এটাকে সে সিরিয়াসলি নেবে, তা ভাবিনি।’ তার দাবি, ‘এটা নিছকই ভুল বোঝাবুঝি ছিল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X