বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৫:৪৮ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সেরাদের তালিকায় অপূর্ব-মেহজাবীন-ফারিণ-পূজা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তৃতীয়বারের মতো আয়োজিত হয়েছিল দীপ্ত টেলিভিশনের ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’। গত এক বছরে এ টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়েছে।

ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের কনটেন্টগুলোর মধ্যে সেরা ওয়েব ফিল্ম রুবেল হাসান পরিচালিত ‘নিকষ’, অভিনয়শিল্পী (পুরুষ) জিয়াউল ফারুক অপূর্ব (ওয়েব ফিল্ম : আইক্যান ম্যান), অভিনয়শিল্পী (নারী) তাসনিয়া ফারিণ (ওয়েব ফিল্ম : নিকষ)। একক নাটক ক্যাটাগরিতে সেরা নাটক ভিকি জাহেদ পরিচালিত ‘কাজলের দিনরাত্রি’, অভিনয়শিল্পী (পুরুষ) মোশাররফ করিম (নাটক : ভাগ্য রেখা), অভিনয়শিল্পী (নারী) মেহজাবীন চৌধুরী (নাটক : কাজলের দিনরাত্রি)।

সেরা ধারাবাহিক নাটক বিভাগে সেরা নাটক সাজ্জাদ সুমন পরিচালিত ‘মাশরাফি জুনিয়র’, অভিনয়শিল্পী (পুরুষ) আ খ ম হাসান (নাটক : বকুলপুর), অভিনয়শিল্পী (নারী) রেজমিন সেতু (নাটক : জবা)। ডাবিং সিরিয়াল ক্যাটাগরিতে সেরা ধারাবাহিক টার্কিশ ড্রামা ‘আমাদের গল্প’। এ ছাড়া দীপ্ত বিশেষ অ্যাওয়ার্ডে নির্বাচিত হয়েছে মোহাম্মদ আলী মুন্না পরিচালিত ওয়েব ফিল্ম ‘অপলাপ’, অভিনয়শিল্পী (পুরুষ) মুশফিক আর ফারহান (নাটক : কলঙ্ক) ও অভিনয়শিল্পী (নারী) পূজা চেরি (ওয়েব ফিল্ম : পরি)।

আজীবন সম্মাননা ২০২৩-এ ভূষিত হয়েছেন বাংলাদেশের কিংবদন্তী অভিনয়শিল্পী দিলারা জামান। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন উপমা ও তার দল, রেজমিন সেতু ও তার দল। কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান। সংগীতে ছিলেন রাজিব, অবন্তী সিঁথি, রেহান রাসুল, প্রতিক হাসান ও আনিকার পরিবেশনা। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুহানি সালসাবিল লাবণ্য।

মোট ১৩টি ক্যাটাগরিতে দর্শক ভোট দিয়েছেন। দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিঙ্কে প্রাপ্ত দর্শকের ভোট ও জুরিবোর্ডের বিচার বিবেচনায় নিয়ে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

আবারও অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী

বিশ্বকাপে গোলের বন্যা, বাড়ছে কার্ডের ঝড়ও

বৃহস্পতিবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না এক জেলায়

রাস্তায় পড়েছিল বিদ্যুতের তার, সরাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও দামি ড্রোন ভূপাতিত করল ইরান

সংসদে তথ্যমন্ত্রী / গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ১৩৭ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত

মেসির দিকে কেন তেড়ে গিয়েছিলেন মিশরের গোলকিপিং কোচ

সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

মিশর কোচের হাতের ‘এক্স’ আকৃতি কীসের ইঙ্গিত?

১০

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে হবে: ডা. জাহেদ উর রহমান

১১

ইরান ইস্যুতে স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

১২

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম / সংসদ ভবনে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত

১৩

স্টেশন পরিষ্কার করে জমানো টাকা নিতেই হামলা, কেড়ে নিল প্রাণ

১৪

আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে শিক্ষার্থীকে মারধর

১৫

ছেলেকে নিয়ে একসঙ্গে বিষপান, মায়ের মৃত্যু

১৬

উগ্রবাদী সন্দেহে দুই সদস্য ফের রিমান্ডে, চারজন কারাগারে

১৭

ইতিহাসে প্রথমবার সিনেমার নায়িকা এআই অভিনেত্রী

১৮

দেশের জ্বালানি খাতে তুর্কি বিনিয়োগের আগ্রহ, স্বাগত জানাল বাংলাদেশ 

১৯

পর্তুগাল ও আয়োজক যুক্তরাষ্ট্রের বিদায়ে টিকিটের দামে ধস

২০
X