বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ১০:১২ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমা চেয়ে দেওয়া পোস্ট মুছে ফেললেন তানজিন তিশা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা বা অসুস্থতা নিয়ে সংবাদ প্রকাশ করায় মুঠোফোনে এক সাংবাদিকের সঙ্গে সংলগ্ন আচরণ করেন। আলাপচারিতায় মেজাজ হারিয়ে সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি দেন। সাংবাদিকদের আইনের আওতায় আনা, সাংবাদিকদের চাকরিচ্যুত করাসহ সর্বোচ্চ ক্ষমতা দেখাবেন বলে জানান এই অভিনেত্রী। তবে বিষয়টি নিয়ে আজ দুপুরে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম তার ভেরিফায়েড পেইজে একটি পোস্ট করেন তিশা।

অভিনেত্রীর এমন পোস্ট দেখে সাংবাদিক মহলের অনেকেই খুশি হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ রেখে বিকেলের দিকে সেই পোস্ট ডিলিটও করে দেন তিনি। তিশার এই আচরণের কারণ জানতে কথা হয় অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিমের সঙ্গে। তিনি বলেন, ‘তিশার এই পোস্ট দেখে আমরা খুশি হয়েছিলাম। কারণ তিশার ওই ধরনের কথা শুনে আমরা কিছুটা বিরক্ত হয়েছিলাম।

সাংবাদিকদের সঙ্গে এভাবে কথা বলতে পারে না। সে যে ধরনের কথা বলেছে সেটা কোনোভাবেই শিল্পী সুলভ কথা হতে পারে না। তারপর সে যখন এই পোস্ট দেয়, পোস্টে যেভাবে সে ব্যাখা করেছে তার হতাশা, ডিস্টার্ব মাইন্ড থেকে যে ধরনের কথা বলেছে তার জন্য সবাই ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা খুব সুন্দর আঙ্গিকে ক্ষমা চাওয়া ছিল। কিন্তু সেটা কেন ডিলিট করে দিল আমরা বুঝতে পারছি না। কোনো কারণে বা ওর পেজ ওর নিয়ন্ত্রণে আছে কি না জানতে হবে। ওর সঙ্গে কথা বলতে হবে, কারণ শুনতে হবে।

তিনি আরও বলেন, ‘আমরা গতকাল থেকে একটু বিব্রত ছিলাম ওর কথাবার্তা শুনে। আমাদের একটি বিবৃতি দেওয়ার কথা ছিল। যে কোনো শিল্পীরই উচিত নয় কোনো সাংবাদিক কষ্ট পায় এমন কোনো কাজ করা। আমরা শিল্পী, সাংবাদিক পরম্পরায় কাজ করি। শিল্পীদের জন্য সাংবাদিকরা অনেক কাজ করে। তারাই একটা শিল্পীকে প্রমোট করে। শিল্পীদের কাজের সঙ্গে দর্শকদের যোগাযোগটা করিয়ে দেয়। কোনো সাংবাদিককে হেও করে কথা বলা, সেটা যে কোনো শিল্পীকেই মানায় না, আমরা তা গ্রহণ করতে পারি না। আমি ওর সঙ্গে কথা বলব।’

এর আগে গত বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে হঠাৎই ছড়িয়ে পড়ে তিশার আত্মহত্যাচেষ্টার খবর। অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেমের জটিলতার জের ধরে বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিশা বলে জানা যায়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে সাংবাদিকদের পাঠানো এক বার্তায় জানানো হয়, সুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন অভিনেত্রী তানজিন তিশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১০

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১১

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১২

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৩

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৪

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৫

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৮

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১৯

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

২০
X