বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:২৬ এএম
অনলাইন সংস্করণ

১০ বছর পর লন্ডনে ‘নগর বাউল’ জেমস

জেমস। ছবি : সংগৃহীত
জেমস। ছবি : সংগৃহীত

লন্ডনে কনসার্টে দীর্ঘ ১০ বছর পর অংশ নিচ্ছেন ‘নগর বাউল’ জেমস। আগামী ৭ ডিসেম্বর লন্ডনের দ্য রয়েল রিগেনসাইট গাইবেন তিনি। এ ছাড়া ১০ ডিসেম্বর বার্মিংহামে একটি কনসার্টে অংশ নেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর।

জেমসের মুখপাত্র বলেন, ‘৮ ও ১০ ডিসেম্বর লন্ডন এবং বার্মিংহামে কনসার্টে অংশ নেবেন জেমস। সর্বশেষ ১০ বছর আগে লন্ডনে কনসার্টে অংশ নিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘আয়োজকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, এই কনসার্ট ঘিরে সেখানকার প্রবাসী বাঙালিদের মধ্যে একধরনের উন্মাদনা শুরু হয়েছে। আশা করছি, জমজমাট একটি আয়োজন হবে।’

কনসার্টে অংশ নেওয়ার জন্য গতকাল রবিবার লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জেমস ও তার দল। কনসার্ট শেষে ১১ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার। দেশে ফিরেও কয়েকটি কনসার্টে গান করার কথা রয়েছে জেমসের।

গত মে মাসেও যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জেমস। কথা ছিল ১০ রাজ্যে ১০টি শো করবেন তিনি। থাকবেন এক মাস। কিন্তু সেখানে পৌঁছার পর শ্রোতা ও শো আয়োজকদের আগ্রহের কারণে বদল আনতে হয়ে সফর শিডিউলে। এক মাসের বদলে থাকতে হয়েছিল দুই মাস সাত দিন। অংশ নেন ২৫টি শোতে। প্রতিটি শো ছিল দর্শকে মুখর।

সর্বশেষ গেল রমজানের ঈদের চাঁদরাতে প্রকাশিত হয়েছিল নগর বাউলের নতুন গান ‘সবই ভুল’। যৌথভাবে তার সঙ্গে গানটির কথা লিখেছেন বিশু শিকদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা

নাকের নিচে আঁচড়ের দাগ দেখে হত্যাকারীকে শনাক্ত করে র‌্যাব

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

১০

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

১১

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

১২

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

১৩

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

১৪

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

১৫

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

১৬

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

১৭

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

১৮

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

১৯

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

২০
X