বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

মরণোত্তর দেহদান করবেন অর্চিতা স্পর্শিয়া

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ছবি : সংগৃহীত
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ছবি : সংগৃহীত

মরণোত্তর দেহদানের ঘোষণা করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। শুক্রবার (৮ ডিসেম্বর) এই অভিনেত্রীর ৩০তম জন্মদিন। এ দিন নিজের এই ইচ্ছার কথা ব্যক্ত করেছেন তিনি। জানিয়েছেন, মৃত্যুর পর তিনি তার দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দান করবেন।

সংবাদমাধ্যমকে স্পর্শিয়া বলেন, ‘মৃত্যুর পরেও যেন আমার শরীরটুকু কাজে লাগে, সেটা খুব করে চাই। আমার হার্ট যদি ভালো থাকে, সেটা প্রতিস্থাপন হবে অন্য শরীরে; বেঁচে থাকবে আরেকটা জীবন। এসব ভাবতেও ভালো লাগে। শুধু হার্ট নয়, আমার শরীরের যেসব অঙ্গপ্রত্যঙ্গ ঠিক থাকবে সবই যেন কাজে লাগে মানুষ ও চিকিৎসাবিজ্ঞানের প্রসারে; এটা আমি মনেপ্রাণে চাই। আমার কঙ্কালও যেন ব্যবহৃত হয় সেটাও আমি চাই’।

ইতোমধ্যে বিষয়টি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে চূড়ান্ত আলাপ করেছেন অভিনেত্রী স্পর্শিয়া। তাই মৃত্যুর পর কলেজ সংশ্লিষ্টরা তার মরদেহ নিয়ে যাবে ঢাকা মেডিকেলে।

অভিনেত্রী আরও বলেন, ‘এই দানের মধ্যে রয়েছে অন্যের উপকার করার ইচ্ছা এবং চিকিৎসাবিজ্ঞানে কিছুটা সহযোগিতা করা। আমার কারণে যদি আরেকজন মানুষ বেঁচে থাকেন, তাতে তো আমার ক্ষতি নেই। মানবিকতাবোধ যদি আমাদের মতো শিল্পীদের মধ্যে না থাকে তাহলে সাধারণ মানুষ কী শিখবে? আমার এই ঘোষণার ফলে যদি সাধারণ মানুষ দেহদানে অনুপ্রেরণা পায়, সেটাও আমার সার্থকতা।’ এক যুগ ধরে অভিনয় করছেন স্পর্শিয়া। এই অঙ্গনে তার যাত্রা শুরু ২০১১ সালে। শুরুতে টেলিকম কোম্পানির একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলেন। এ ছাড়া ‘নবাব এলএলবি’, ‘কাঠবিড়ালী’, ‘আবার বসন্ত’ চলচ্চিত্রে কাজ করেছেন স্পর্শিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X