বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নবজাতককে নিয়ে মান্নাতে ভক্ত, দেখা করলেন শাহরুখ

ভক্তের সঙ্গে শাহরুখ খান। ছবি : সংগৃহীত
ভক্তের সঙ্গে শাহরুখ খান। ছবি : সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খানকে একবার দেখতে তারকার বাড়ি ‘মান্নাত’-এর সামনে ভিড় জমান তার ভক্ত-অনুরাগীরা। তাদেরই একজন হলেন যতীন গুপ্তা। এই ভক্তের স্বপ্ন পূরণ করলেন কিং খান।

শাহরুখ খানের সঙ্গে দেখা করতে স্ত্রী ও নবজাতক কন্যাকে নিয়ে মান্নাতে যান যতীন। সেখানে অভিনেতার দেখাও পান। খবর হিন্দুস্তান টাইমস।

পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন যতীন। ভিডিওতে দেখা যায়, যতীন গুপ্তা মান্নাতের কাছে পৌঁছে শাহরুখের আসার অপেক্ষা করছেন। পরে বাড়ির নিচে নেমে ভক্তের সঙ্গে দেখা করেছেন বলিউড বাদশা। ওই মুহূর্তকে ফ্রেমবন্দি করেছেন যতীন। প্রিয় তারকাকে কাছে পেয়ে পুরো পরিবারকে সঙ্গে নিয়ে কিছু ছবিও তুলেছেন। পরে সেগুলো ইনস্টাগ্রামে প্রকাশ করে লিখেছেন, এটি আমাদের জীবনের সবচেয়ে আশীর্বাদপূর্ণ এবং সুন্দর দিন ছিল। বরাবরের মতো শাহরুখ স্যার আমাদের এই বিশেষ অনুভূতি দিয়েছেন।

যতীনের পোস্টে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান শিশু। ও যখন বড় হবে, তখন এটা জেনে খুশি হবে যে বলিউডের সবশেষ সুপারস্টারের সঙ্গে দেখা করেছে।’

যতীনকে ভাগ্যবান ভক্তও বলেছেন কেউ কেউ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X