বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

এবার শরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

রাজ ও ইধিকা। ছবি : সংগৃহীত
রাজ ও ইধিকা। ছবি : সংগৃহীত

বাংলাদেশি সিনেমায় আবারও দেখা যাবে কলকাতার নায়িকা ইধিকা পালকে। এবার ‘কবি’ সিনেমায় ঢাকাই অভিনেতা শরীফুল রাজের সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। এর আগে শাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। সেটিই ছিল বাংলাদেশে তার প্রথম ছবি।

কবি সিনেমায় পরিচালনা করছেন হাসিবুর রেজা কল্লোল। চলতি সপ্তাহেই কলকাতার নারায়ণ স্টুডিওতে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে বলে জানা গেছে।

সংবাদমাধ্যমে ইধিকা পাল বলেন, ‘নতুন টিম ও সহশিল্পীদের সঙ্গে কাজ করছি। নতুন অভিজ্ঞতা হবে। কাজটি নিয়ে ভীষণ রোমাঞ্চিত আমি। মন দিয়ে করার চেষ্টা করব; আগে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে ভবিষ্যতেও তেমন ভালোবাসা দেবে—এটাই আশা করছি।’

জানা গেছে প্রেমকেন্দ্রিক সিনেমা ‘কবি’তে থাকবে অ্যাকশনও। সিনেমার গল্প এগিয়েছে কলকাতা শহরকে ঘিরে। নারায়ণ স্টুডিও ছাড়াও কলকাতার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হবে।

সিনেমায় রাজ-ইধিকা ছাড়াও অভিনয় করবেন মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, কলকাতা অনন্যা বিশ্বাসসহ অনেকে।

শুটিংয়ের কাজে পরিচালক কল্লোল, শরীফুল রাজ ও মিশা সওদাগর কলকাতায় গেছেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

বাড়ির সিঁড়ির নিচে চিরকুট / ‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে পোকা থাকার অভিযোগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

১০

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

১১

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

১২

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৩

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

১৪

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

১৫

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

১৬

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

১৭

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

১৮

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

১৯

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

২০
X