বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নিয়ে যা বললেন ইধিকা

ইধিকা পাল I ছবি : সংগৃহীত
ইধিকা পাল I ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে সম্প্রতি সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর মতো প্রতিষ্ঠানে হামলার খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্ব পেয়েছে। পশ্চিমবঙ্গের তারকাদের মধ্যে কোয়েল মল্লিক, চিরঞ্জিৎ ও দেবের পর এবার বিষয়টি নিয়ে নিজের খারাপ লাগার কথা জানালেন শাকিব খানের ‘প্রিয়তমা’ খ্যাত এই অভিনেত্রী।

বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আতিথেয়তায় মুগ্ধ ইধিকা বর্তমান পরিস্থিতি দেখে বেশ ব্যথিত। তিনি বলেন, “এরকম একটা দেশ, যাকে আমি খুবই ভালোবাসতে দেখেছি। দেখেছি শিল্প এবং শিল্পীকে সম্মান করতে। সে দেশ আমাকে খুব ভালোবেসেছে। পারিপার্শ্বিক মানুষকে ভালোবাসতে দেখেছি। দেশটার মধ্যেই ভালোবাসা দেখেছি।”

সাম্প্রতিক অস্থিরতা নিয়ে আক্ষেপ করে তিনি আরও বলেন, “সেই দেশেই যখন সবাই রেগে যাচ্ছে, ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, কোথাও গিয়ে খুব খারাপ লাগছে। আমি চাই, খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হোক, সবাই শান্তভাবে থাকুন। ভালো থাকুন।”

ক্যারিয়ার ও বাংলাদেশ কানেকশন দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেই দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পান ইধিকা পাল। এই সিনেমার সাফল্যের পরই ভারতীয় বাংলা সিনেমায় শক্ত অবস্থান তৈরি করে নেন তিনি। গত বছরের ২০ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘খাদান’ সিনেমায় সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া ‘রঘু ডাকাত’সহ একাধিক বড় বাজেটের সিনেমায় কাজ করছেন তিনি। ক্যারিয়ারের এই সুসময়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার এই বার্তা ভক্তদের আবেগপ্রবণ করেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X