বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে কেমন পারিশ্রমিক দেওয়া হয় আইডিয়া নেই : শর্বরী

অভিনেত্রী শর্বরী দাস। ছবি : সংগৃহীত
অভিনেত্রী শর্বরী দাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও কলকাতার তিনটি প্রযোজনা সংস্থার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ‘অভিনেতা’ সিনেমা। রায়হান রাফীর পরিচালনায় নির্মিতব্য এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। জানা গেছে, এ চলচ্চিত্রে থাকবেন দুই নায়িকা। একজন হলেন কলকাতার অভিনেত্রী শর্বরী দাস।

গত ১০ ডিসেম্বর দুপুরে ঢাকায় এসেছিলেন শর্বরী। দেশে ফেরার আগে হাজির হয়েছিলেন কালবেলার সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান তারাবেলায়। সেখানে ব্যক্তিগত, নিজের দেশ ও ফিল্ম ইন্ডাস্ট্রির বিষয়ে নানা কথা বলেন এই অভিনেত্রী। জানিয়েছেন বর্তমানে ভারতে কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি।

এখন পর্যন্ত কোনো মিউজিক ভিডিওতে দেখা যায়নি শর্বরীকে। এর কারণ হিসেবে অভিনেত্রী বললেন, মিউজিক ভিডিও আমি এখন পর্যন্ত করিনি, তবে অফার পেয়েছি প্রচুর। আমাদের ওখানে আমি বিলবোর্ড নিয়ে ব্যস্ত থাকি। তাই মিউজিক ভিডিও নিয়ে ভাবিনি কখনো। তবে ভালো কিছু পেলে আমি অবশ্যই করব, কারণ আমি অভিনয় করতে এসেছি। মিডিয়ার বাইরে আমি অন্য কিছু নিয়ে ব্যস্ততা নেই।

ক্যারিয়ারে অনেক নায়কের সঙ্গে পর্দা ভাগের প্রস্তাব আসে নায়িকাদের কাছে। কোন নায়কের সঙ্গে সিনেমার প্রস্তাব পেলে এক বাক্যে রাজি হবেন শর্বরী? উপস্থাপকের এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, শাকিব খানের সঙ্গে সিনেমার অফার পেলে আরেকটিবারও ভেবে দেখব না। বিষয়টি আমি আগে ভাবিনি, তবে কিছুদিন ধরে ভাবছি। কারণ শাকিবের সঙ্গে আমার সিনেমা করার কথা যেহেতু রটেছে, তাই এটা মেটাতে হবে।

নিজ ইন্ডাস্ট্রিতে শর্বরীর কদর কেমন, জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, কলকাতার পরিচালকরা আমাকে নিয়ে ভাবছে, আমার কাছে অনেক কল এসেছে। আমি ওখানে কাজও করছি। আগে আমি অনেক অনেক কাজ করেছি, যেগুলো খুব শিগগিরই রিলিজ হবে।

শর্বরীর মায়ের বাড়ি বাংলাদেশেই। তাই এ দেশের বাংলা উচ্চারণের সঙ্গে তিনি ভালোভাবেই পরিচিত। শর্বরী বলেন, বাংলাদেশে বাংলাকে যেভাবে উচ্চারণ করা হয় সেটা আমি খুব এনজয় করি। আমার মা যেহেতু এখানকার, আমার মা তো এভাবেই কথা বলেন। আমরা ঘরে তো বাংলাদেশের বাংলাটাই বলি।

আলাপে ঢালিউড ও টালিউডের মজুরির বিষয়টিও উঠে আসে। শর্বরী বলেন, এপার বাংলায় কী রকম পারিশ্রমিক দেওয়া হয় সে বিষয়ে আইডিয়া নেই। ওপার বাংলায় তো ঠিকঠাক। চলে যাচ্ছে।

তারকাদের মধ্যে আত্মহত্যার প্রবণতার বিষয়ে এই অভিনেত্রীর ভাষ্য, আসলে মানুষের মনের মধ্যে যে কী চলে সেটা বলা মুশকিল। সেটা বোঝা মূলত সম্ভব নয়। তবে আমি চাই সবাই ভালো থাকুক, কোনো মা-বাবার কোল যেন খালি না হয়। টালিউডের পরিবেশের বিষয়ে তিনি বলেন, টালিউড ইন্ডাস্ট্রি পুরোটাই নারীবান্ধব। এখন পর্যন্ত আমার সঙ্গে তো কোনো কিছু হয়নি। কিংবা আমার ফ্রেন্ড সার্কেল বা আমার কলিগ যারা আছেন তাদের কাছ থেকে এ ধরনের কোনো খবরও পাইনি। সবকিছু ঠিকঠাক রয়েছে।

২০১১ সালে সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে শোবিজে জার্নি শুরু হয় শর্বরী দাসের। ‘সতী’, ‘রাশি’ ও ‘অগ্নিপরীক্ষা’সহ বেশকিছু ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X