বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০২:৩৭ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী। পুরোনো ছবি
মোস্তফা সরয়ার ফারুকী। পুরোনো ছবি

খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী গতকাল সোমবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে অবজারভেশনে রয়েছেন তিনি।

নির্মাতার অসুস্থতার বিষয়টি স্ত্রী নুসরাত ইমরোজ তিশার ভেরিফায়েড ফেসবুক পোস্ট থেকে জানা গেছে। ফেসবুক পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘আজ (২২ জানুয়ারি) সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল সিটি অ্যানজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’

জানা গেছে, ফারুকীকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। পাশাপাশি সিটি অ্যানজিওগ্রাম করা হয়েছে এই নির্মাতার।

এদিকে ফারুকীর অসুস্থতার খবরে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন বিনোদন অঙ্গনে তাদের শুভাকাঙ্ক্ষী, সহযাত্রী এবং দেশ-বিদেশের ভক্তরা। সবাই দ্রুত সুস্থতা কামনা করছেন ফারুকীর।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমে তিশা বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন করতে হবে না। তবে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। পাশাপাশি ৭২ ঘণ্টা পর পর্যবেক্ষণে রাখতে হবে ফারুকীকে। এরপর ব্রেইনের একটা সিটি স্ক্যান করা হবে।

উল্লেখ্য, নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই বিয়ে করেন। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক সন্তান রয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১০

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১১

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১২

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৩

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৪

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৫

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৬

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৭

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৮

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৯

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

২০
X