কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

অসংখ্য মায়ের জীবনের গল্প ‘সেলাই মেশিন’ ইউটিউবে

সেলাই মেশিন নাটকের পোস্টার। ছবি : সংগৃহীত
সেলাই মেশিন নাটকের পোস্টার। ছবি : সংগৃহীত

এবার জিয়াউদ্দিন আলম গ্রামবাংলার বহু মায়ের জীবনের গল্প নিয়ে নির্মাণ করেছেন নাটক ‘সেলাই মেশিন’। নাটকটি ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টায় লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ হয়েছে।

সেলাই মেশিন নাটকের গল্পে উঠে এসেছে, স্বামী মারা যাওয়ার পরে একজন মা কীভাবে জীবন সংগ্রাম করে বছরের পর বছর সেলাই মেশিন চালিয়ে সংসার ও তার সন্তানদের মানুষ করলেন। সেই সন্তানেরা যখন মায়ের সেলাই মেশিনের সাউন্ড শুনতে বিরক্ত লাগা ও শেষ বয়সে ছেলেদের কাছে না পাওয়া, সেলাই মেশিনটাই যখন তার বেঁচে থাকার একমাত্র সঙ্গী হিসেবে বেছে নেন তখনই ছেলেদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় সেলাই মেশিন। তখন সেই মায়ের কেমন লাগে! এমন একটি ফ্যামিলির গল্প উঠিয়ে আনা হয়েছে সেলাই মেশিন নাটকে।

নাটকটিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সাবেরি আলম। এ ছাড়া প্রধান দুই ছেলের চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রওনক হাসান, সেলজুক তারিক আল হাসমি। ছেলের বউয়ের চরিত্রে দেখা যাবে জারা নুর ও প্রীতি আহমেদ। এ ছাড়া আরও অভিনয় করেছেন নাজনীন শবনম, ফারগান মিল্টন, অদিবা সুলতানাসহ অনেকে।

সেলাই মেশিন নাটকের কাহিনি লিখেছেন সেলজুক তারিক, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসাইন দিল। নাটকটি চিত্রগ্রহণে ছিলেন শেখ সুজন, এডিট ও কালার করেছেন টিডি দিপক, সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত।

জিয়াউদ্দিন আলম বলেন, আবার নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি। এবারের গল্প দর্শকদের ভালো লাগবে। গ্রামবাংলার বহু মায়ের জীবনের গল্প নিয়ে নির্মাণ করেছি সেলাই মেশিন। আশা করি, দর্শক নাটকটি দেখে খারাপ বলবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

ইংল্যান্ডের দারুণ শুরু

১১

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১২

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৩

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৪

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৫

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৭

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১৮

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৯

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

২০
X