বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ভালোবাসার দিনে চারটি ভালোবাসার গল্প

ভালোবাসা দিবসের নাটকের পোস্টার। ছবি : সংগৃহীত
ভালোবাসা দিবসের নাটকের পোস্টার। ছবি : সংগৃহীত

এই বছরের ভালোবাসা দিবস উপলক্ষে দেশের সর্ববৃহৎ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে ‘লাভ স্টোরিস ভালোবাসার দিনে ভালোবাসার গল্প’ নামে একটি বিশেষ ক্যাম্পেইন। লেখক বিশ্বজিৎ চৌধুরীর ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’ বই থেকে বাছাইকৃত চারটি ছোটগল্প অবলম্বনে ৪ জন নির্মাতা তৈরি করছেন চারটি শর্টফিল্ম।

সম্পূর্ণ রোমান্টিক ঘরানার এই শর্টফিল্মগুলো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি। এগুলোর নাম হচ্ছে বুকিং, দুঃখিত, গাঁইয়া ও এক্সট্রা, যেগুলো বানিয়েছেন যথাক্রমে মিজানুর রহমান আরিয়ান, কাজল আরেফিন অমি, গিয়াস উদ্দিন সেলিম ও ভিকি জাহেদ।

শর্টফিল্মগুলোতে অভিনয় করেছেন নায়িকা পরীমণি, এবিএম সুমন, জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, প্রার্থনা ফারদিন দীঘি, খায়রুল বাসার, নিলয় আলমগীর, সাবিলা নূরসহ অনেকে।

সম্প্রতি ‘দুঃখিত’, ‘বুকিং’ ও ‘এক্সট্রা’ নামে শর্টফিল্ম তিনটির পোস্টার ও ‘বুকিং’-এর টিজার মুক্তি পেয়েছে বঙ্গ-এর ফেসবুক পেজে।

লাভ স্টোরিজ ক্যাম্পেইনের প্রতিটি শর্ট ফিল্ম দেখা যাবে মাত্র ১৪ টাকায়। চারটি শর্টফিল্ম একসঙ্গে দেখা যাবে মাত্র ২৯ টাকায়। শুধু তাই নয়, এই শর্ট ফিল্মগুলো দর্শক নিজে কেনার পাশাপাশি ফ্রিতে গিফট করা যাবে অন্যকেও।

যারা গিফট করবেন তাদের মধ্য থেকে ৫০ জন বিজয়ী জুটি পাবেন লাভ স্টোরিজ গালা নাইটে অংশগ্রহণের সুযোগ। যেখানে তারা তাদের প্রিয় তারকাদের সঙ্গে ডিনার করতে পারবেন।

ভালোবাসাকে কেন্দ্র করে ভিন্নধর্মী এই আয়োজনটি নিয়ে লাভ স্টোরিজ-এর প্রযোজক ও বঙ্গ'র চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান মঞ্জু বলেন, বছরজুড়ে নানা উৎসবে দর্শকদের জন্য বঙ্গ ব্যতিক্রম সব কন্টেন্ট নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় এবারের ভালোবাসা দিবস উপলক্ষে বঙ্গ-এর বিশেষ আয়োজন লাভ স্টোরিস- ভালোবাসার দিনে ভালোবাসার গল্প।

তিনি আরও বলেন, লাভ স্টোরিজের নির্মাতা, কলাকুশলী, গল্প নির্বাচন, সকল ক্ষেত্রেই আমরা আমাদের দর্শকের পছন্দকে প্রাধান্য দিয়েছি। আশা করছি, বঙ্গ'র অন্যান্য কাজের মতো এই লাভ স্টোরিজকেও দর্শক দারুণভাবে ভালোবেসে আপন করে নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ জুন / আজকের নামাজের সময়সূচি

রূপকথার জন্ম দিল ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে, ফুটবল বিশ্বে তোলপাড়

শুরুতেই ইরানের জালে গোল দিয়ে এগিয়ে গেলো মিসর

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

মুসলেরার এক ভুলেই শেষ উরুগুয়ের বিশ্বজয়ের স্বপ্ন, গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

রাজধানীতে আজ কোথায় কী

১০

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

১১

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১২

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

১৩

যুবলীগ নেতার ‘হাত কাটার’ প্রতিশোধ নিতে যুবককে হত্যা

১৪

২৭ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১৫

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

১৬

পাশাপাশি কবরে চিরঘুমে লক্ষ্মীপুরের মা-মেয়েরা

১৭

পারিবারিক কলহ-অভিমান কেড়ে নিল দুই প্রাণ

১৮

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

১৯

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

২০
X