বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৬ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

লাখ টাকা খোয়ালেন দীঘি, অতঃপর…

প্রার্থনা ফারদিন দীঘি। ছবি : সংগৃহীত
প্রার্থনা ফারদিন দীঘি। ছবি : সংগৃহীত

আর্থিক প্রতারণার শিকার হয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বিকাশ প্রতারকের খপ্পড়ে পড়ে এক লাখ ৬০ হাজার টাকা খোয়ালেন তিনি। এই অভিযোগ নিয়ে সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান দীঘি। ডিবি পুলিশের সহায়তায় সেই টাকা ফেরতও পেয়েছেন অভিনেত্রী।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের দীঘি বলেন, বিকাশের নির্দিষ্ট নম্বর থেকে একটি কল আসে তার কাছে। তারা অভিনেত্রীকে বিকাশ নম্বর বন্ধ হয়ে যাওয়ার কথা বলে। দীঘির অ্যাকাউন্টে অনেক টাকা ছিল। তাই ওদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলেন তিনি।

এক সময় কাস্টমার কেয়ার সার্ভিস সেজে ওই প্রতারকরা দীঘির ওটিপি নম্বর চায়। অভিনেত্রী ভেবেছিলেন, পিন নম্বর না দিলে অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। তাই ওটিপি নম্বর দিয়ে দেন। দীঘি আরও বলেন, শুটিংয়ের কাজ ও স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। তাই তখন মাথা তেমন কাজ করছিল না তার। ওটিপি দেওয়ার পর দেখেন, তার অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নেই।

প্রতারককারীরা তার পরিচয় জানত। তারা অভিনেত্রীর সঙ্গে এমনভাবে কথা বলেছে, দীঘি প্রতারকদের বিকাশের কাস্টমার কেয়ার সেন্টার ভেবেই কথা বলছিলেন। কেননা এতদিন যে নম্বর থেকে তিনি বিকাশের মেসেজ পেতেন, সেই নম্বর থেকেই ভুয়া মেসেজগুলো আসছিল।

১০ ফেব্রুয়ারি বিকেলে এমন প্রতারণার শিকার হন দীঘি। পরে ১১ ফেব্রুয়ারি ডিবি পুলিশ প্রধান হারুন-অর রশিদের কাছে অভিযোগ জানান তিনি। অভিযোগ করার ১ দিনের মধ্যে টাকা ফেরত পাওয়ায় ডিবি পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী। পাশাপাশি সাধারণ মানুষদের বিকাশ প্রতারকদের কাছ থেকে সাবধান হওয়ার পরামর্শও দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১০

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১২

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৩

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১৫

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

১৬

‘আমরা সবাই মেসিকে মিস করব’

১৭

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

১৮

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১৯

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

২০
X