বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের পর আমি রকিবের সমস্যাগুলো বুঝতে পেরেছি : মাহি

চিত্রনায়িকা মাহি ও তার স্বামী রকিব। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা মাহি ও তার স্বামী রকিব। ছবি : সংগৃহীত

স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর দ্বিতীয় দফায় আরেকটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ওই ভিডিওতে মাহি তার বর্তমান স্বামী রকিবের নেতিবাচক দিকের বিষয়ে মুখ খুলেছেন। ভিডিওতে মাহি বলেন, রকিব সরকার আমার স্বামী ছিলেন, আমার ভালোবাসার মানুষ ছিলেন। আমি তাকে অনেক ভালোবেসেছি। ভালোবেসে সিনেমা থেকে অনেক দূরে সরে গেছি। রকিব সিনেমা করা পছন্দ করতেন না। যদিও আমাকে কখনো মুখ ফুটে সিনেমা করতে নিষেধ করেনি। কিন্তু আমার মনে হয়েছে যে তার পছন্দ না। আমি এ জন্যই দূরে সরে গিয়েছিলোম।

গত ১৬ ফেব্রুয়ারি লাইভে এসে রকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন মাহি। এ বিষয়ে নায়িকার স্বামী এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি। কিন্তু বিচ্ছেদের ঘোষণার পর মাহি ফেসবুকে হতাশা মিশ্রিত কিছু পোস্ট দিয়েছেন। বিচ্ছেদের কয়েকদিন পরই ফেসবুকে লিখেছেন, তার নাকি খুব একা একা লাগে। এছাড়া সোমবার দুপুরে লিখেছেন, একটি আস্থার জায়গা পেতে মুখিয়ে আছেন তিনি। মানুষের মতো একজন মানুষ খুঁজছেন আবারও। যিনি তার পরবর্তী সঙ্গী হবেন, তার কাছে একটু যত্নআত্মি দাবি করেছেন নায়িকা। এরপর আবার কাছের কিছু মানুষের সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন মাহি। ক্যাপশনে লিখেছেন ‘আস্থার আস্তানা’। এসব ঘটে যাওয়ার পর, মাহির স্বামী হুট করেই নিজের ফেসবুক পেজে অনেকটা কাব্যিক ঢংয়ে একটি পোস্ট দিয়েছেন। যেটির শিরোনাম দিয়েছেন ‘আস্থা’।

এ বিষয়ে নিজের ভিডিও বার্তায় মাহি জানিয়েছেন, রকিব নিজের ফেসবুকে কী লিখল তা নিয়ে কোনো মাথাব্যথাই নেই নায়িকার। তিনি বলেন, আমার মাথায় পিস্তল ঠেকিয়েও যদি রকিবের বিষয়ে নেতিবাচক কিছু বলতে বলা হয়, আমি তা বলব না। কারণ আমি ওকে সম্মান করি। আমৃত্যু এই সম্মান থাকবে।

এর পরই মাহি তার প্রশ্ন করেছেন, রকিবের কি কোনো নেগেটিভ দিক নেই? নায়িকা জানান, মাত্র দু’মাসের পরিচয়ে বিয়ে হয়েছে তাদের। বিয়ের পর আমি ওর সমস্যাগুলো বুঝতে পেরেছি। মানুষ মাত্রই সমস্যা থাকবে।

মাহি আরও বলেন, রকিব আমার জীবন থেকে অতীত হয়ে গেছে। আমাদের একটি শিশু আছে ‘ফারিশ’। এখন আমি ফারিশের মা, রকিব ফারিশের বাবা, এটুকুই। আমাদের দুজনের প্রতি দুজনের সর্বোচ্চ শ্রদ্ধা থাকবে।

এখনো কাগজে-কলমে বিচ্ছেদ হয়নি মাহিয়া মাহির। তবে খুব শিগগিরই রকিবের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলবেন বলে প্রথম ভিডিওতে জানিয়েছেন নায়িকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X