মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০২:২১ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবকে বেচতে ব্যস্ত বুবলী

শাকিবকে বেচতে ব্যস্ত বুবলী
শাকিবকে বেচতে ব্যস্ত বুবলী

ঢালিউড কিং শাকিব খান বহু আগেই সাফ জানিয়ে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে তার কোনোই সম্পর্ক নেই। অথচ মিডিয়ার সামনে এলেই ইনিয়ে বিনিয়ে শাকিবের নাম ভাঙান বুবলী।

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিবের হাত ধরেই সিনেমায় নাম লিখিয়েছিলেন সংবাদ পাঠিকা বুবলী। সিনেমা করতে গিয়ে নায়কের সন্তানের মা হয়ে যান এই নায়িকা। শাকিব তাকে কিছুতেই পাত্তা না দিলেও ইদানীং বিভিন্ন টকশোতে এই নায়িকা এমন হাবভাব করে কথা বলছেন, নায়কের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে।

কদিন আগেই যেমন বুবলী বলেছিলেন, ‘আর কোনো প্রেম ও সম্পর্ক আমার ধারে কাছে কোনোদিনই ভিড়তে পারবে না; বিয়ে-প্রেম—এসব নিয়ে আর কখনোই ভাবতে পারব না আমি। আমি শুধু আমার কাজ ও সন্তানকে গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে এ সিদ্ধান্ত কোনোদিনই বদল হবে না। শাকিব খান ছাড়া দ্বিতীয় পুরুষ হিসেবে কাউকে কখনোই ভাবতে পারি না।’

কিন্তু অন্দরের খবর হলো এই শাকিব মোটেই সহ্য করতে পারেন না বুবলীকে। তার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দিলেও নায়িকার দাবি এখনও তাদের ডিভোর্স হয়নি।

এদিকে বুবলীর দেয়ালের দেশ ও মায়া- দ্য লাভ নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। স্বাভাবিকভাবেই সিনেমা নিয়েই তার প্রচারণা চালানোর কথা। কিন্তু টকশো কিংবা সাংবাদিকদের সামনে এলেই তিনি শাকিবের প্রশংসায় পঞ্চমুখ। শাকিব অভিনীত রাজকুমারের প্রশংসা করতেও পিছপা হননি।

যদিও দেশ সেরা নায়কের সঙ্গে জুটি ভাঙার পর খাপছাড়া হয়ে পড়েছেন বুবলী। তার অভিনীত সিনেমাও দর্শকরা আগের মতো গ্রহণ করছেন না। তবে নায়িকার হাতে কাজের কোনো কমতি নেই।

প্রকৃতপক্ষে শাকিবের সঙ্গে জুটি বেঁধে করা অতীতে বেশ কিছু সিনেমা বুবলীকে এখনো ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রেখেছে। তাইতো ভেতরে যতই রক্তক্ষরণ হোক না কেন প্রকাশ্যে তিনি শীর্ষ নায়কের প্রশংসায় মশগুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১০

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১১

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১২

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৩

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৪

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৫

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৬

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৭

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৮

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৯

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

২০
X