বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজকুমারের দাপটে হল না পেয়ে কাঁদলেন নায়ক (ভিডিও)

আদর আজাদ, শাকিব-কোর্টনি। ছবি : সংগৃহীত
আদর আজাদ, শাকিব-কোর্টনি। ছবি : সংগৃহীত

ঈদ উপলক্ষে সিনেমা হলে মুক্তি পেয়েছে ১১ টি ছবি। সেগুলোর মধ্যে রয়েছে, শাকিব খান, শরিফুল রাজ, আদর আজাদ, সাইমন সাদিক ও জিয়াউল রোশানের মতো নায়কদের সিনেমা। তবে বরাবরের মতো এবারও হলগুলোতে দাপট দেখাচ্ছে শাকিবের ছবি। এই ঈদ মুক্তি পেয়েছে সুপারস্টারের ‘রাজকুমার’। ফলে রাজকুমারের সঙ্গেই হল পাওয়ার লড়াই করতে হয় অন্য সিনেমাগুলোর।

প্রতিবারের মতো এবারও দর্শকচাহিদা ও হল মালিকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে শাকিবের সিনেমা। একযোগে প্রায় ১২৭টি হল দাপিয়ে বেড়াচ্ছে রাজকুমার। শাকিবের সিনেমার একচেটিয়া রাজত্বের কারণে অন্য ছবিগুলো পড়েছে চ্যালেঞ্জের মুখে। হল সংকটে ভুগছে সেগুলো। জানা গেছে, রাজকুমারের ছেড়ে দেওয়া হলগুলোই জুটছে অন্য সিনেমাগুলোর ভাগ্যে।

ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে একটি হলো ‘লিপস্টিক’। খুব হাঁকডাক দিয়েই মুক্তি পেয়েছিল আদর আজাদ ও পূজা চেরি অভিনীত এই ছবিটি। কিন্তু রাজকুমারের কাছে ধরাশায়ী হয়েছে লিপস্টিক। সিনেমা নির্মাণে লগ্নি করেছেন আদর নিজেই। কিন্তু ঈদে হল না পেয়ে অনাদরে পড়ে আছে আদরের সিনেমাটি। এতে প্রকাশ্যে অশ্রুও ঝড়িয়েছেন নায়ক।

হল পাওয়ার দৌড়ে পিছিয়ে পড়ে নানা দিকে অভিযোগের আঙুল তুলছেন আদর আজাদ। এই নায়কের নালিশ, তার সিনেমাটি আলোচনার কেন্দ্রে থাকলেও ছবিটি যেন হল না পায়, সেই ব্যবস্থা করেছে একটি চক্র। এতেই বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।

লিপস্টিক নির্মাণে নিজের সব টাকা লগ্নি করেছেন আদর। এমনকি মায়ের জমানো টাকাও খরচ করেছেন তিনি। হল না পাওয়ার কারণ হিসেবে অপরাজনীতিকে দুষেছেন এই নায়ক। অভিযোগ করতে করতে কান্নায় ভেঙে পড়েছেন তিনি।

আদরের ভাষ্য, রিলিজের আগ পর্যন্ত তিনি জানতেন বেশ কিছু হলে মুক্তি পাবে ছবিটি। কিন্তু পেশিশক্তি, টাকার গরম, রাজনৈতিক সব ক্ষমতা প্রয়োগ করা হয়েছে তার ছবির বিরুদ্ধে। নিজের সবটাই উৎসর্গ করেছেন এই ছবির পেছনে। তাই আক্ষেপের সুরে প্রশ্ন ছুঁড়েছেন, এখন হল না পেলে কোথায় যাবেন তিনি? সিনেমাটি নিমার্ণের খরচ জোগাতে নিজের সাধের গাড়িটিও বিক্রি করেছেন এই নায়ক।

আদর জানান, একটি সুস্থ প্রতিযোগিতা আশা করেছিলেন তিনি। তার পাশে ক্ষমতাবান কেউ নেই বলেই লিপস্টিকের এই বেহাল দশা। যদিও সরেজমিনে দেখা যাচ্ছে হলগুলোতে রজকুমারের জয়জয়কার। দর্শকরা নিজের আগ্রহেই বরণ করে নিচ্ছেন সুপারস্টারের নতুন সিনেমাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়ুদূষণে বছরে অকালমৃত্যু ৮৮ হাজার: জাবির গবেষণা

দুই সপ্তাহে ছয় গান, আগস্টে বিদেশ সফরে আতিয়া আনিসা

নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু

হাদি হত্যার অধিকতর তদন্ত পেছাল ১৮ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড / আনসারের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

ইংল্যান্ডকে আটকাতে কুসংসংস্কারের আশ্রয় নিচ্ছেন আর্জেন্টাইনরা

সপ্তাহজুড়ে বৃষ্টিতে তলিয়েছে ফসলের মাঠ

অস্তিত্ব সংকটে কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

১০

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

১২

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

১৩

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

১৪

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

১৫

স্কালোনি বললেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ’

১৬

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

১৭

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

১৮

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

১৯

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

২০
X