বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তির অপেক্ষায় মিথিলার চার সিনেমা

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ছবি : সংগৃহীত

অভিনেত্রী, সংগীতশিল্পী, উপস্থাপিকা ও সমাজসেবক রাফিয়াত রশিদ মিথিলা। যে সেক্টরই তিনি কাজ করেছেন, হয়েছেন সফল, কুড়িয়েছেন জনপ্রিয়তা। এপার বাংলা থেকে ওপার বাংলা, দুই ইন্ডাস্ট্রিতেই দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। এবার ঈদে মুক্তি পেয়েছিল তার ‘কাজলরেখা’ সিনেমা। হয়েছেন প্রশংসিত। এখনো তার হাতে মুক্তির অপেক্ষায় রয়েছে আরও চারটি সিনেমা।

মুক্তি প্রতীক্ষিত চারটি সিনেমা নিয়ে মিথিলা বলেন, “এবারের ঈদে বেশকিছু সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে আমাদের একটি সিনেমাও রয়েছে। গিয়াস উদ্দিন ভাই পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমা। মুক্তির আগে থেকেই এর গান, লোকেশন ও অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে, যা সরেজমিন দেখতে সম্প্রতি আমি দেশের একটি প্রেক্ষাগৃহে যাই। সেখানে গিয়ে বুঝতে পারি, কাজটি আসলেই ভালো হয়েছে। উপস্থিত সবাই খুব অভূতপূর্ব সাড়া দিয়েছে; যা আমি সত্যিই আশা করিনি। এমন ভালোবাসার কারণও রয়েছে। সিনেমাটি অনেক যত্ন নিয়ে বানিয়েছেন নির্মাতা। আমরা সবাই চেষ্টা করেছি নিজেদের সেরাটি দেওয়ার জন্য।”

এ সময় নিজের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো নিয়ে মিথিলা বলেন, “আমার মুক্তির অপেক্ষায় আরও চারটি সিনেমা রয়েছে। যার মধ্যে দুটি বাংলাদেশের এবং দুটি কলকাতার। এ চারটি সিনেমা নিয়েও আমি আশাবাদী। কারণ প্রতিটি সিনেমার গল্পই অসাধারণ। এর মধ্যে ‘মেঘলা’ সিনেমায় আমি নাম ভূমিকায় অভিনয় করছি।”

বাংলাদেশে মুক্তির অপেক্ষায় থাকা দুটি সিনেমা হচ্ছে নির্মাতা অরুণ চৌধুরীর ‘জ্বলে জ্বলে তারা’ ও লুবনা শারমিনের শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’। অন্যদিকে ওপার বাংলায় মুক্তির অপেক্ষায় রয়েছে অর্ণব মিদ্দার ‘মেঘলা’ ও দুলাল দের ‘অরণ্য’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্তক্ষয়ী সংঘর্ষের সময় গুলিতে যুবক নিহত: ফেসবুকে এমপি বাবুলের কড়া বার্তা

বর্তমান যুগে সিন্দুক পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী

নতুন পে-স্কেল বাস্তবায়ন যেখানে ‘আটকে’ আছে

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

খালি চার্জার সকেটে লাগিয়ে রাখলে কি বিদ্যুৎ খরচ হয়?

হোলি আর্টিজান হামলার ১০ বছর, আপিলে শুনানির অপেক্ষা

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে যেভাবে চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মিথ্যাচার করছেন নেতানিয়াহু: ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যনির্বাহী পরিষদ গঠিত

নিখোঁজের ২২ দিনেও মেলেনি ফারজানার সন্ধান

১০

আতিউরসহ ১৬ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব দুদকের

১১

শেষ ১৬ থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে ব্রাজিলের পথ

১২

জুলাইয়ে ভারী বৃষ্টিতে দেশের তিন অঞ্চলে বন্যার পূর্বাভাস

১৩

ইউপি সদস্যদের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

১৪

জুলাই মাসের এলপিজির নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

১৫

মৎস্য ঘেরে ‘ফুলকা পচা’ রোগের মড়ক, দিশেহারা চাষিরা

১৬

ডিসেম্বরে চালু হতে পারে আগ্রাবাদ র‍্যাম্প, নির্মাণকাজ শুরু

১৭

জিতেও নীরব নীতি আনচেলত্তির, জোগো বোনিতোয় রিয়াল ‘ডিএনএ’ মেশাচ্ছেন ডন

১৮

মেক্সিকোর জয়ে আনন্দ মিছিলে ‘দম বন্ধ’ হয়ে ৩ জনের মৃত্যু

১৯

ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি বিজয়া মেহতা আর নেই

২০
X