বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নিজের পাসপোর্টে সৃজিতের নাম আছে কি না, যা বলছেন মিথিলা

সৃজিত-মিথিলা। ছবি : সংগৃহীত
সৃজিত-মিথিলা। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জিকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি নাকি সম্পর্কে জড়িয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুর্গোৎসবের সময় সুস্মিতার সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর গুঞ্জন আরও জোরালো হয়। এর আগেও ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল।

গুঞ্জনের মধ্যেই মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’-তে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। উপস্থাপক তাকে জিজ্ঞেস করেন, ‘অনেকে বলছেন, সৃজিত মুখার্জি এখন আর আপনার স্বামী নন, আপনি কী বলবেন?’ উত্তরে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।’

উনি কি এখনো আপনার স্বামী? এমন প্রশ্নে দুই সেকেন্ড ভেবে নিয়ে মিথিলা স্পষ্টভাবে বলেন, ‘হ্যাঁ।’ এরপর জানতে চাওয়া হয়, তার পাসপোর্টে কি এখনো সৃজিতের নাম আছে? মিথিলা মাথা নেড়ে উত্তর দেন, ‘হ্যাঁ।’

২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতের সঙ্গে বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় সংসার শুরু করেছিলেন মিথিলা। তবে প্রায় দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় থাকছেন তিনি। ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে আর কলকাতায় যাননি। কেন যাননি জানতে চাইলে মিথিলা জানান, তার ভিসা নেই।

সৃজিত ও মিথিলার দূরত্ব নিয়েও আলোচনা রয়েছে। দুজনের একসঙ্গে ছবি এখন খুব একটা চোখে পড়ে না। তবে ব্যক্তিগত দূরত্বের মধ্যেও একে অপরের সাফল্যে শুভেচ্ছা জানাতে ভোলেন না তারা। এ বছরের আগস্টে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব জেনেভা থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন মিথিলা। সেই সাফল্যে সৃজিত সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘অবিশ্বাস্য সাফল্য, অভিনন্দন!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১০

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১১

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১২

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৩

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৪

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৫

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৬

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৭

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৮

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৯

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

২০
X