বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ১২:৫৫ পিএম
আপডেট : ০৫ মে ২০২৪, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিরাট অর্জনের পথে শাকিব (ভিডিও)

চিত্রনায়ক শাকিব খান। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক শাকিব খান। ছবি : সংগৃহীত

সময়টা দারুণ কাটছে ঢাকাই সিনেমার কিং শাকিব খানের। ব্যাক টু ব্যাক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে বরাবরের মতো ঢালিউডে নিজের রাজত্ব ধরে রেখেছেন এই সুপারস্টার। দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে শাকিবের জয়জয়কার।

প্রিয়তমা ও রাজকুমারের পর এবার শাকিব অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ ও ‘তুফান’ দেখার জন্য বুক বেঁধেছেন শাকিবিয়ানরা। এর ওপর ব্যক্তিজীবনটাও গুছিয়ে নিচ্ছেন বড় পর্দার এই সম্রাট। বছর শেষে একাকিত্ব ঘুচিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। এরই মধ্যে আরও একটি সুখবর মিলল তার। আরব আমিরাত থেকে এমন এক সুখবর পেলেন, যা দেশ-বিদেশের অনেক বড় তারকার ভাগ্যেও জোটেনি।

প্রথমবারের মতো ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন অ্যাপ্রুভ হয়েছে শাকিব খানের। এর আগে ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে বলিউডের শাহরুখ খান, সঞ্জয় দত্তসহ অনেকেই আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে পেয়েছেন গোল্ডেন ভিসা। বাংলাদেশি শিল্পী হিসেবে এই ক্যাটাগরিতে শাকিবই প্রথম এমন ভিসা পেতে চলেছেন। আর মাত্র কয়েকটি ধাপ পেরুলেই হাতে আসবে সেই কাঙ্ক্ষিত ভিসাটি। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শাকিরেব ‘দরদ’ সিনেমার নির্মাতা অনন্য মামুন।

কিছু বিশেষ ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দিয়ে থাকে আরব আমিরাত। ফলে সেদেশের কালচারাল মিনিস্ট্রি থেকে এমন ভিসা লাভ করা অনেকের কাছেই সম্মানের। শাকিবের ভিসা পাওয়ার বিষয়টি সার্বিকভাবে দেখভালের দায়িত্বে আছেন পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, ‘বাংলা চলচিত্রে বর্তমানে সবচেয়ে বড় সুপারস্টার শাকিব। তাকে প্রথমবারের মতো এই সম্মানসূচক গোল্ডেন ভিসা প্রদানের রিকমেন্ডেশন করা হয়েছে। এটি খুবই গর্বের’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১০

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১১

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১২

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৩

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৪

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৫

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৬

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৭

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৮

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৯

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

২০
X