বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জায়েদ খান ও নুসরাত ফারিয়ার প্রেমের গুঞ্জন (ভিডিও)

জায়েদ খান ও নুসরাত ফারিয়ার প্রেমের গুঞ্জন
জায়েদ খান ও নুসরাত ফারিয়ার প্রেমের গুঞ্জন

বিনোদন অঙ্গনে ভাইরাল কিং জায়েদ খান দেশ-বিদেশ দাপিয়ে বেড়াচ্ছেন। কখনো সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপন করছেন, আবার উড়াল দিচ্ছেন বিদেশে। মঞ্চে ‘বিড়ি’ গানের তালে তালে নাচ করে আনন্দ দিচ্ছেন দর্শকদের। আবার নিজের সিগনেচার স্টেপ ডিগবাজিও দিচ্ছেন। এবার নতুন করে আলোচনায় জায়েদ খান। চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে তার অস্ট্রেলিয়ায় এক ছাতার নিচের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল।

বিজ্ঞাপন, প্রোমোশন থেকে শুরু করে স্টেজ শো, শোরুম উদ্বোধন আর নতুন নতুন কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রেখেছেন ‘অন্তর জ্বালা’ সিনেমার এই নায়ক। এবারের ঈদে জায়েদের অভিনীত সিনেমা ‘সোনার চর’ মুক্তি পায়। সিনেমাটি নিয়ে বেশ মাতামাতি করেন তিনি। এতে নায়কের অভিনয় বেশ প্রশংসিতও হয়েছে। এবার অস্ট্রেলিয়ায় নুসরাত ফারিয়ার সঙ্গে ঘুরতে দেখা গেছে জায়েদ খানকে। সেখানে একই মঞ্চে শো করেছেন দুজন। নাচের পাশাপাশি ডিগবাজিও দিয়েছেন তিনি। কাজের বাইরে দুজনই মেলবোর্ন, সিডনি ঘুরে বেড়াচ্ছেন। সেসব মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করছেন দুজনই।

নায়িকার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা ছবিতে দেখা গেছে, এক ছাতার নিচে ম্যাচিং করা পোশাক পরে দাঁড়িয়ে আছেন জায়েদ-ফারিয়া। দেখে মনে হচ্ছে, জায়েদ কোনো মজার কথা বলছেন আর নুসরাত মাথা নিচু করে হাসছেন। সিডনি অপেরা হাউসের তীরে এই ছবি পোস্ট করেছেন নায়িকা নিজেই। ক্যাপশনে লিখেছেন, তারা সিডনিতে আছেন এবং ৫ মে দেখা হওয়ার কথাও জানিয়েছেন।

জায়েদের সঙ্গে ফারিয়ার ছবি দেখে একদিকে যেমন খুশি ভক্তরা, অন্যদিকে হাসি-ঠাট্টায় মেতেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘নতুন জুটি হলে ভালোই লাগবে।’ কেউবা লিখেছেন, ‘শেষমেশ জায়েদ খানের সাথে আপনি? এটাই যেন শেষ শো হয় এবং জায়েদের সঙ্গে যেন কোনো মুভি না হয়।’ ‘জায়েদ-ফারিয়া কাপল হয়ে গেল কী না, সে প্রশ্নও ভেসে বেড়াচ্ছে কমেন্টে। আবার তাদের দুজনকে বাস্তবজীবনের জুটি হিসেবেও দেখতে চেয়ে মন্তব্য করেছেন অনেকেই। তবে অস্ট্রেলিয়ায় শো শেষ করে ১০ মে দেশে ফেরার কথা রয়েছে তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতি শেষে ফের শুরু হবে ভোট গ্রহণ, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮ শতাংশ

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

১০

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

১১

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

১২

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

১৩

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

১৪

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

১৫

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

১৬

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

১৭

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

১৮

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলয় সুইজারল্যান্ড

১৯

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

২০
X