বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নুসরাত ফারিয়ার সঙ্গে প্রেম করছেন জায়েদ খান?

নুসরাত ফারিয়া ও জায়েদ খান। ছবি : সংগৃহীত
নুসরাত ফারিয়া ও জায়েদ খান। ছবি : সংগৃহীত

ডিগবাজিকে সিগন্যাচার স্টেপ বানিয়ে ফেলা দেশের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান দাপিয়ে বেড়াচ্ছেন দেশ-বিদেশ। বিজ্ঞাপন বা মঞ্চ, যেন কোনোখানেই তার উপস্থিতি উপেক্ষা করা যায় না। নাচে বা গানে সমানতালে আনন্দ দিয়ে যাচ্ছেন দর্শকদের। এবার নতুন করে আলোচনায় তিনি। তবে এবার তিনি একা নন, সঙ্গে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ারও। অস্ট্রেলিয়ায় এক ছাতার নিচে দাঁড়ানো ছবি সোশ্যাল মিডিয়া ছাড়ার পর থেকেই শুরু হয় দুজনের প্রেমের গুঞ্জন! সে আগুনেই যেন ঘি ঢাললেন এই অভিনেতা। হলেন ফারিয়ার প্রশংসায় পঞ্চমুখ।

অস্ট্রেলিয়ায় শো করার ফাঁকে জায়েদ খান ও নুসরাত ফারিয়ার এক ছাতার নিচের ছবি ভাইরাল হয়। ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়।

অস্ট্রেলিয়া থেকে ফেরার পর কালবেলার সঙ্গে আলাপে জায়েদ খান বলেন, আমি এখন পর্যন্ত যত নায়িকাদের সঙ্গে পারফর্ম করেছি, তাদের মধ্যে ফারিয়া অন্যতম। অস্ট্রেলিয়ায় ফারিয়ার পারফর্ম দেখে আমি মুগ্ধ হয়েছি।

সোনার চর খ্যাত নায়ক আরও বলেন, ফারিয়া টানা ১৫ মিনিট নাচতে পারে। লম্বা সময় ধরে দর্শক মাতিয়ে রাখার ক্ষমতা তার রয়েছে। এদিকে প্রেমের গুঞ্জন নিয়ে রহস্যের সৃষ্টি করেছেন জায়েদ খান। প্রেমের গুঞ্জনের বিষয়ে বিড়ি গানের এই ভাইরাল তারকা বলেন, তার জন্যে নায়িকাদের সঙ্গে প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। এর আগেও অনেক নায়িকাদের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠেছে। বিদেশের মাটিতে নায়িকার নিরাপত্তার কথা ভেবেই তাকে সঙ্গে রেখেছিলেন জায়েদ।

ছাতার নিচে তোলা ছবিটি নিয়ে তিনি বলেন, তার সঙ্গে শিল্পী প্রতীক হাসানও ছিলেন, আর ছবিটিও সে তুলে দিয়েছেন। জায়েদ খানের ব্যস্ততা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দেশ-বিদেশে ভক্তের সংখ্যাও। বিশেষ করে নারীভক্ত। চলতি মাসের শেষ সপ্তাহে লন্ডনে শো আছে এই নায়কের। এরই মধ্যে সেখানকার নারী ভক্তরা ভিডিও বার্তার মাধ্যমে জায়েদ খানকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X