বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

স্ক্রিনশট ফাঁস করে সতর্কবার্তা দিলেন নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত
নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার শিকার হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। তার নাম ও ছবি ব্যবহার করে এক ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে, যেখান থেকে মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে।

সোমবার দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ওই ভুয়া আইডির স্ক্রিনশট প্রকাশ করে সবাইকে সতর্ক করেন নুসরাত ফারিয়া। সতর্কবার্তায় তিনি লিখেন, ‘কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটা সম্পূর্ণ প্রতারণা। আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

শুধু সতর্ক করেই থেমে থাকেননি নায়িকা। ভক্ত ও সাধারণ মানুষের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, এমন ভুয়া প্রোফাইলের কোনো পোস্টে প্রতিক্রিয়া না জানাতে এবং কারও কথায় টাকা না পাঠাতে।

‘অবিলম্বে এমন প্রোফাইল রিপোর্ট করুন,’ যোগ করেছেন ফারিয়া।

তারকাদের নামে ভুয়া আইডি খোলার ঘটনা নতুন নয়। এর আগেও এমন বিড়ম্বনায় পড়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, বরেণ্য চিত্রনায়ক আলমগীরসহ অনেকেই। প্রভার নামেও একাধিক ভুয়া অ্যাকাউন্ট থেকে ভক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, আর আলমগীরের ঘটনায় সতর্কবার্তা দিয়েছিলেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

সাইবার বিশেষজ্ঞদের মতে, জনপ্রিয় তারকাদের পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। উদ্দেশ্য কখনো আর্থিক, কখনও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া।

নিজের পেজে দেওয়া পোস্টে নুসরাত ফারিয়া শেষে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘সবাই সচেতন থাকুন, নিরাপদ থাকুন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১০

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১২

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৪

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৫

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৬

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৭

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৮

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৯

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

২০
X