বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০১:৫৩ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

‘বিট্রে’ থেকে বাদ রোশান-বুবলী

চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা বুবলী। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা বুবলী। ছবি : সংগৃহীত

পরিচালক ও প্রযোজক এমডি ইকবাল। ২০২২ সালে অনেকটা চমকে দিয়েই ‘বিট্রে’ শিরোনামে নতুন একটি সিনেমার ঘোষণা দেন তিনি। ঘটা করে এফডিসিতে করেন সিনেমার মহরত। প্রধান দুই চরিত্রে তিনি নির্বাচন করেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে। সিনেমার কাজও ইতোমধ্যে ৪০ ভাগ সম্পন্ন হয়েছে। তবে এবারের ঈদে ‘রিভেঞ্জ’ সিনেমাটি ফ্লপ হওয়ায় ‘বিট্রে’ থেকে বাদ দেওয়া হলো এই জুটিকে।

রোশান-বুবলীকে সিনেমা থেকে বাদ দেওয়ার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন নির্মাতা এমডি ইকবাল। তিনি বলেন, ‘আমরা অনেক কষ্ট করে একটি সিনেমা নির্মাণ করি, যার জন্য অর্থ ও শ্রম দুটিই ব্যয় হয়। দর্শকদের কথা মাথায় রেখেই প্রতিটি সিনেমা নির্মাতা যত্নের সঙ্গে কাজ সম্পন্ন করেন। কিন্তু সেই দর্শকই যদি রোশান-বুবলীর জুটি পছন্দ না করে, তাহলে সিনেমাটি আমি কাদের জন্য বানাব! যার প্রমাণ ঈদে মুক্তি পাওয়া আমার রিভেঞ্জ সিনেমা। এতো কষ্ট করে সকলের প্রচেষ্টায় ভালো একটি কাজ এই জুটির জন্য ফ্লপ হয়ে গেল। তাই তাদের নিয়ে আমি আর নতুন সিনেমা করছি না। ইতোমধ্যেই বিট্রের ৪০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বাজেটের অর্ধেক অর্থও কিন্তু শেষ। তারপরও আমি ঝুঁকি নিয়ে তাদের বাদ দিয়েছি। এখন নতুন করে ভাবছি। এটুকুই বলব, নতুন জুটিতে বড় চমক থাকবে।’

গত ঈদেও বুবলী অভিনীত দেয়ালের দেশ সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X