বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

আর্থিক ক্ষতির মুখে জেনিফার

হলিউড গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। ছবি : সংগৃহীত
হলিউড গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। ছবি : সংগৃহীত

মার্কিন গায়িকা, মডেল ও অভিনেত্রী জেনিফার লোপেজ। বিবাহ বিচ্ছেদ ও কনসার্ট বাতিলসহ খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। এবার আরও একটি দুঃসংবাদ এলো তার জন্য। বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন তিনি। এমনই একটি সংবাদ প্রকাশ করেছে হলিউডভিত্তিক গণমাধ্যম টুডে ডটকম।

ইতোমধ্যেই জেনিফার লোপেজ ও অভিনেতা ও প্রযোজক বেন অ্যাফ্লেকের সঙ্গে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ হয়েছে জেনিফার লোপেজের। যার কারণে এখন সন্তানদের নিয়ে আলাদেই থাকছেন এই গায়িকা। তাই ২৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির ঝুঁকিতে আছেন তিনি। আর্থিক এই ক্ষতির ঝুঁকি রয়েছে অভিনেতা বেনেরও। কারণ তাদের বেভারলি হিলের বিলাসবহুল বাড়িটির দাম এখন অনেকটাই কমে গেছে। যেটি এই তারকা যুগল যৌথভাবে কিনেছিলেন।

বিচ্ছেদের আগেই বেভারলি হিলের বাড়িটি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন বেন-জেনিফার। ৬৮ লাখ ডলারের বিনিময়ে বাড়িটি বিক্রি করতে চাইছিলেন তারা। তবে রিয়েল এস্টেট এক্সপার্টরা বলছেন, বাড়িটি অনেক বড় এবং খারাপ লোকেশনে হওয়ায় এত দামে বিক্রি করতে পারবেন না বেন-জেনিফার। যার জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের। এমনটাই ধারণা করা হচ্ছে।

এদিকে সংবাদ মাধ্যমের তথ্য মতে বাড়িটির প্রকৃত মূল্য ৪০ থেকে ৫০ মিলিয়ন ডলার। বেন-জেনিফারের বাড়িটিতে ১২টি বেডরুম, ২৪টি বাথরুম আছে। ৫ একর জায়গায় নির্মিত এই বাড়িটি ২০২৩ সালে কেনা হয়েছিল ৬০.৮ মিলিয়ন ডলারে। বাড়িটি সংস্কারেও মিলিয়ন ডলার খরচ হয় তারকা জুটির। বাড়িটি কেনার সময় বেনের থেকে জেনিফারের অর্থের পরিমাণও বেশি ছিল বলে গণমাধ্যমটি নিশ্চিত করে। তাই যতো কম অর্থে এটি বিক্রি হবে। ততই ক্ষতি হবে জেনিফারের।

বেন ও জেনিফারের প্রেমের সম্পর্কটি শুরু হয় ২০০০ সালের দিকে। এরপর ২০০২ সাল পর্যন্ত তারা প্রেমের সম্পর্কে থাকেন। সিদ্ধান্ত নেন বিয়ের। কিন্তু হঠাৎ করেই আলাদা হয়ে যাব তারা। এরপর দীর্ঘ সময় দুজনেই নতুন নতুন জীবন সঙ্গী নিয়ে ব্যস্ত ছিলেন। তবে ২০০২ সালের বিচ্ছেদের ২০ বছর পার আবারও একে অন্যের হাত ধরেন। করেন বিয়েও। সেই সম্পর্কও ভেঙে যায় তাদের। এখন দুজনই আলাদা আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন, ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১০

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১১

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১২

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১৩

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১৪

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৬

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৭

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৮

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

২০
X