বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বান্ধবীকে বিয়ে করলেন হলিউড অভিনেত্রী

হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট ও দীর্ঘদিনের বান্ধবী চিত্রনাট্যকার ডিলান মেয়ার। ছবি : সংগৃহীত
হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট ও দীর্ঘদিনের বান্ধবী চিত্রনাট্যকার ডিলান মেয়ার। ছবি : সংগৃহীত

হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। অবশেষে বিবাহিত জীবনে পদার্পণ করলেন তিনি। ১৯ এপ্রিল দীর্ঘদিনের বান্ধবী, চিত্রনাট্যকার ডিলান মেয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ‘টোয়ালাইট’খ্যাত এ তারকা। তাদের বিয়ের হলিউডভিত্তিক একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে।

তবে স্টুয়ার্টের জন্য বিয়েটি সহজ ছিল না। জানা গেছে, এক সপ্তাহ আগে আদালত থেকে এ দম্পতি বিয়ে করার অনুমতি পান। এরপর স্টুয়ার্টের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে মেয়ারকে সাদা পোশাকে অন্যদিকে স্টুয়ার্টকে ধূসর পোশাকে দেখা যায়। এরপর হলিউডের নতুন এ দম্পতিকে শুভেচ্ছা জানান অনেক তারকা।

এর আগে ২০২১ সালের নভেম্বরে, স্টুয়ার্ট একটি সাক্ষাৎকারে মেয়ারের সঙ্গে তার বাগদানের বিষয়টি নিশ্চিত করেছিলেন। ২০১৭ সালে স্টুয়ার্ট উভকামী হিসেবে নিজেকে পরিচয় দিতে শুরু করেন। ২০১৯ সালে ডিলান মেয়ারের সঙ্গে সম্পর্ক শুরু করেন এবং দুজনই ২০১৯ সালের অক্টোবরে ইনস্টাগ্রামে তাদের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন এবং এখন তারা সারাজীবন একসঙ্গে থাকার শপথ নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১০

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১২

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৪

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৫

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৭

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৮

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৯

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

২০
X