বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সাবরিনা-কেওগানের বিচ্ছেদ, বিপাকে প্রেমিক

সাবরিন ও কেওগান । ছবি : সংগৃহীত
সাবরিন ও কেওগান । ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা কার্পেন্টার। 'ননসেন্স' খ্যাত এই গায়িকা তার গানের মাধ্যমে বুঁদ করেছেন লাখো ভক্তদের। শুধু ভক্তরাই নয়, তার প্রেমে মজেছিলেন আইরিশ অভিনেতা ব্যারি কেওগান। ‘প্লিজ, প্লিজ, প্লিজ’ গানে সাবরিনার সঙ্গে মডেল হয়েছিলেন আইরিশ এই অভিনেতা। তখন একে অন্যের প্রেমেও পড়েন তারা। তবে এবার হঠাৎ করেই বিচ্ছেদের খবর সামনে আনলেন তারা।

মার্কিন এক গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি আইরিশ অভিনেতা ব্যারি কেওগানের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন এই গায়িকা। কিন্তু এই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে ৩২ বছর বয়সী কেওগানের দিকে নেটিজেনরা আঙুলে তোলেন। কেওগানের বিরুদ্ধে তারা প্রতারণার অভিযোগ আনেন।

তবে গায়িকার ঘনিষ্ঠজনরা বলছেন, সাবরিনা সম্পর্ক থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে নেটিজেনদের অভিযোগ আমলে নিয়ে কেওগান সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে রাখেন। এতে কেওগান আরও বেশি সমালোচনায় মুখে পড়েন।

যদিও কেওগান সরাসরি বিশ্বাসঘাতকতার অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করেননি। এর আগে তিনি এক্স হ্যান্ডেলে নেটিজেনদের উদ্দেশে লিখেছিলেন, দয়া করে সকলের প্রতি শ্রদ্ধাশীল হোন। এদিকে বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন সাবরিনা কার্পেন্টার। ২০২৪ সালে তার প্রকাশিত ‘প্লিজ, প্লিজ, প্লিজ’ গান দিয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেন এই সংগীতশিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১০

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১১

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১২

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৩

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৪

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৫

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৬

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৭

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৮

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৯

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

২০
X