বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০১:৩৮ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেতা মাইকেল ম্যাডসেন আর নেই 

মাইকেল ম্যাডসেন। ছবি: সংগৃহীত
মাইকেল ম্যাডসেন। ছবি: সংগৃহীত

অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন। ‘কিল বিল’ খ্যাত অভিনেতা বৃহস্পতিবার (৩ জুলাই) হৃদরোগে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মালিবুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

অভিনেতার বোন ভার্জিনিয়া ভ্যারাইটিকে একটি বিবৃতি পাঠিয়েছেন। তিনি বলেন, “আমার ভাই মাইকেল মঞ্চ ছেড়ে চলে গেছেন। সে ছিল বজ্র এবং মখমলের মতো। দুষ্টুমি কোমলতায় মোড়ানো। একজন কবি, একজন বাবা, একজন ছেলে, একজন ভাই। আমি তার জোকস, হাসির শব্দ মিস করব। আমি সেই ছেলেটিকে মিস করব; যে কিংবদন্তি ছিল, আমি আমার বড় ভাইকে মিস করব।”

মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ১৯৫৭ সালের ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মাইকেল ম্যাডসেন। মঞ্চনাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার গেম’ সিনেমা বড় পর্দায় অভিষেক তার। ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন সেই সিনেমায়।

১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার ঘরানার ‘রিজার্ভার ডগস’ সিনেমায় সাইকোপ্যাথ খুনি মিস্টার ব্লন্ড চরিত্রে দর্শকদের নজর কাড়েন মাইকেল ম্যাডসেন। ‘কিল বিল’ সিনেমায় খলনায়কের ছোট ভাই বাড চরিত্র রূপায়ণ করে দর্শক মনে এখনো গেঁথে আছেন মাইকেল।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’, ‘দ্য ন্যাচারাল’, ‘দ্য ডোরস’, বন্ড সিরিজের ‘ডাই অ্যানাদার ডে’, ‘সিন সিটি’, ‘ব্যাটম্যান: ডাইয়িং ইজ ইজি’ প্রভৃতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X