বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

লেক্স লুথার চরিত্রে নিকোলাস হল্ট

নিকোলাস হল্ট। ছবি : সংগৃহীত
নিকোলাস হল্ট। ছবি : সংগৃহীত

নিকোলাস হল্ট এবার কমিক বইয়ের ইতিহাসের অন্যতম আইকনিক ভিলেন লেক্স লুথারের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। জেমস গান পরিচালিত এবং বহু প্রতীক্ষিত ডিসি ইউনিভার্স রিবুট ‘সুপারম্যান’ ছবিতে ভিলেন চরিত্রে দর্শকরা পর্দায় দেখতে পাবেন তাকে। খবর : এন্টারটেইনমেন্ট উইকলি

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিকোলাস জানিয়েছেন, কীভাবে তিনি এই চরিত্রের প্রস্তাব পেয়েছিলেন এবং তার আগে থেকেই তার অন্তর্দৃষ্টি তাকে যেন এমন চরিত্রের দিকেই টেনে নিচ্ছিল। বিভিন্ন ঘরানায় অভিনয়ের জন্য খ্যাত ব্রিটিশ এই অভিনেতা জানান, যখন তিনি প্রথমবার জেমস গানের লেখা চিত্রনাট্য পড়েন, তখন মূলত তাকে সুপারম্যান চরিত্রের জন্য বিবেচনা করা হচ্ছিল। কিন্তু লুথারের চরিত্রটাই তার মনোযোগ কেড়ে নেয়।

এ বিষয়ে তিনি বলেন, স্ক্রিপ্ট পড়ার সময় আমার একটা প্রবল অন্তর্দৃষ্টি হচ্ছিল, বিশেষ করে লুথারের অংশ পড়ার সময় মনে হচ্ছিল, ‘আমি হয়তো এই চরিত্রটার সাথেই বেশি মানিয়ে যাই।’ তবে সেই অনুভূতিকে তখন তিনি উপেক্ষা করেন। অবশেষে, জেমস গান যখন তাকে লেক্স লুথারের চরিত্রটি অফার করেন, তখন নিকোলাস তার ভাষায়, একটা ধুরন্ধর, দুষ্টু হাসি দিয়ে সাড়া দেন। সেই মুহূর্ত স্মরণ করে তিনি বলেন, সবকিছু যেন ঘুরে আবার সেই জায়গাতেই ফিরে এল। আমি তখনই বুঝি, এটাই ছিল আমার সঠিক অনুভব।

‘সুপারম্যান’ সিনেমার মাধ্যমে ডিসি স্টুডিওর নতুন যুগের সূচনা করতে যাচ্ছে এবং এটি হবে জেমস গান ও প্রযোজক পিটার স্যাফরানের অধীনে গড়ে ওঠা রিম্যাজিনড ডিসি ইউনিভার্সের প্রথম চলচ্চিত্র।

এই চলচ্চিত্রটিতে সুপারম্যান চরিত্রে অভিনয় করছেন ডেভিড কোরেনসোয়েটক এবং লুইস লেইনের চরিত্রে র‍্যাচেল ব্রসনাহান। লেক্স লুথর হিসেবে নিকোলাস হবেন সুপারম্যানের এক ভয়ঙ্কর প্রতিপক্ষ।

এ ছবিতে আরও অভিনয় করেছেন অ্যালান টুডিক, গ্রেস চ্যান, অ্যাঞ্জেলা সারাফিয়ানসহ অনেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X