বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

গান থেকে ফুটবলে নাম লেখালেন ব্রিটিশ গায়ক এড শিরান

এড শিরান। ছবি : সংগৃহীত
এড শিরান। ছবি : সংগৃহীত

বিশ্বখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান এবার হাতে গিটার নয়; বরং পায়ে জড়িয়ে নিচ্ছেন ফুটবল। নিজের প্রিয় ক্লাব ইপ্সউইচ টাউনের হয়ে পেশাদার ফুটবলে নামছেন তিনি। ‘শেপ অব ইউ’ খ্যাত এই তারকার মাঠে নামার খবরে রীতিমতো তোলপাড় চলছে শুধু সংগীতাঙ্গনে নয়, চলছে ফুটবল দুনিয়াতেও।

ইপ্সউইচ টাউন ক্লাব ২২ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেও গত মৌসুমে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। মাত্র ২২ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে থেকে আবার নেমে গেছে দ্বিতীয় স্তরে। তাই নতুন মৌসুমে ঘুরে দাঁড়াতে মরিয়া ক্লাবটি এবার মাঠে নামাতে যাচ্ছে তাদের সবচেয়ে বড় ভক্তকেই এড শিরানকে।

ছোটবেলা থেকেই ‘ট্র্যাক্টর বয়েজ’-দের অন্ধভক্ত এড শিরান ২০২১ সাল থেকে ক্লাবের জার্সির স্পনসর হয়ে যুক্ত ছিলেন নিজের কনসার্ট ট্যুর "+−=÷×" দিয়ে। ২০২৪ সালে তিনি ক্লাবের ১.৪% শেয়ার কিনে হন সংখ্যালঘু মালিকও। এবার তার নাম উঠছে মাঠের খেলোয়াড় তালিকায়—জার্সি নম্বর ১৭ পরে মাঠে নামবেন তিনি।

শিরানের মাঠে নামার সিদ্ধান্তে ভক্তরা যেমন রোমাঞ্চিত, তেমনি কিছু বিতর্কও উঠেছে ফুটবল বিশ্লেষকদের মাঝে। অনেকের মতে, এটি একটি চমকপ্রদ মার্কেটিং কৌশল। এমন ঘটনা অবশ্য আগেও ঘটেছে। ২০২৪ সালে আর্জেন্টিনার ক্লাব দেপোরতিভো রিয়েস্ত্রা মাঠে নামিয়েছিল জনপ্রিয় স্ট্রিমার স্প্রিনকে।

তবে এড শিরানের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। সংগীতের পাশাপাশি তিনি ইপ্সউইচ ক্লাবের সঙ্গে দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠভাবে জড়িত। তার নামসংবলিত জার্সিই বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। যদিও ধারণা করা হচ্ছে, তিনি পুরো মৌসুমে নিয়মিত একাদশে নাও থাকতে পারেন, তবে ক্লাবের জন্য এটি হতে পারে এক বড় অনুপ্রেরণা এবং আন্তর্জাতিক পর্যায়ে দারুণ প্রচারণার সুযোগ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X