বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখকে নিয়ে ভাইরাল এড শিরান

বলিউড অভিনেতা শাহরুখের সঙ্গে এড শিরান। ছবি : ইনস্টাগ্রাম
বলিউড অভিনেতা শাহরুখের সঙ্গে এড শিরান। ছবি : ইনস্টাগ্রাম

ভারতের গ্লোবাল সুপারস্টার শাহরুখ খান। বলিউড ছাড়িয়ে হলিউডেও তার জনপ্রিয়তা সমানে সমান। কিছুদিন আগে তার গানে ঠোঁট মিলিয়ে ভাইরাল হয়েছিলেন মার্কিন রেসলার ও অভিনেতা জন সিনা। এবার তার সিগনেচার স্টেপ করে নিজের ইনস্টাগ্রামে রিলস শেয়ার করলেন সংগীতশিল্পী এড শিরান। খবর : টাইমস অব ইন্ডিয়া

মার্কিন এই পপ তারকা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখানে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে ঘুরতে দেখা যায় তাকে। এর মাঝেই তিনি বলিউডের বেশকিছু তারকার সঙ্গে দেখা করেছেন। বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে কাটানো একটি মুহূর্ত নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করেন।

শেয়ার করা সেই রিলস ভিডিওতে দেখা যায় ‘ওম শান্তি ওম’ সিনেমার টাইটেল গানে তিনি শাহরুখের সঙ্গে তার সিগনেচার স্টেপ দিচ্ছেন। রিলস টি শেয়ার করে ক্যাপশনে এই গায়ক লেখেন, ‘এটি আমাদের বর্তমান আকৃতি। শাহরুখ খানের সঙ্গে ভালোবাসা বিনিময়।’ দুজনের এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

২০২৪ সালে এশিয়া ও ইউরোপ ট্যুরের অংশ হিসেবে ১৬ মার্চ মুম্বাইয়ে পারফর্ম করার জন্য প্রস্তুত তিনি। আগামী ১৬ মার্চ মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে পারফর্ম করবেন এড। ১৬ মার্চের অনুষ্ঠানে এড শিরান ছাড়া আরও গাইবেন প্রতীক কুয়াদ। টিকিটের মূল্য ৯.৫ হাজার টাকা দিয়ে শুরু। ভারতে এটা শিরানের দ্বিতীয় কনসার্ট, সর্বশেষ কনসার্ট হয়েছিল ২০১৭ সালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X