বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখের সিনেমায় এড শিরান

শাহরুখ খান ও এড শিরান। ছবি: সংগৃহীত
শাহরুখ খান ও এড শিরান। ছবি: সংগৃহীত

ব্রিটিশ গায়ক এড শিরান—সম্প্রতি প্রকাশিত তার গান ‘স্যাফায়ার’ সংগীতপ্রেমীদের মুগ্ধ করেছে। এই গানে এডের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। পুরো মিউজিক ভিডিওটির চিত্রায়ন হয়েছে ভারতে, যা গানে ভিন্নমাত্রা যোগ করেছে। এবার জানা গেল, বলিউড কিং শাহরুখ খানের একটি সিনেমার জন্য গান গেয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে এড শিরানের। খবর: বলিউড হাঙ্গামা

গত এক বছরে ভারতে এড শিরানের জনপ্রিয়তা বেড়েছে কয়েক গুণ। নিয়মিত ভারত সফরের পাশাপাশি দেশজুড়ে একাধিক কনসার্টে অংশ নিতে দেখা গেছে তাকে। এবার সেই জনপ্রিয়তা ছাড়িয়ে বলিউড সিনেমায় কণ্ঠ দেওয়ার দিকেই এগোচ্ছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ফ্যান পেজ ‘স্যাফায়ার’-এর বিহাইন্ড দ্য সিনস একটি ক্লিপ শেয়ার করে, যেখানে দেখা যায় এড শিরান পাঞ্জাবি ভাষায় গানের কিছু অংশ রেকর্ড করছেন। একই সঙ্গে, তিনি হিন্দি গান গাওয়ার কথাও বলেন। এই ভিডিও দেখে একজন ভক্ত লেখেন, ‘এডের গলায় পুরো পাঞ্জাবি গানটি শোনার জন্য আর তর সইছে না।’

এর উত্তরে এড শিরান নিজেই মন্তব্য করে লেখেন, “এই হিন্দি গানটি একটি বলিউড ছবির জন্য গাওয়া হয়েছে, যেখানে শাহরুখ খান অভিনয় করছেন। আর এই পাঞ্জাবি গানটি ‘স্যাফায়ার’ অ্যালবামের জন্য অরিজিতের সঙ্গে গেয়েছি। এখন আমি সব ভাষাতেই গান গাওয়ার চেষ্টা করছি।’’

এই মন্তব্য সামনে আসার পরই জল্পনা তুঙ্গে উঠেছে—শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এই গলা মিলিয়েছেন এড শিরান। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, এবং এতে প্রথমবার বড়পর্দায় শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তার কন্যা সুহানা খান।

যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিভিন্ন সূত্রের দাবি, বিগ বাজেটের অ্যাকশনধর্মী এ ছবিতেই কণ্ঠ দিতে দেখা যাবে এড শিরানকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১০

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১১

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১২

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৩

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৪

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৫

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৬

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৭

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৮

আজ বিশ্ব গোসল দিবস

১৯

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

২০
X