বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০১:০৪ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাড

ডায়ান ল্যাড I ছবি: সংগৃহীত
ডায়ান ল্যাড I ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী ডায়ান ল্যাড আর নেই। গতকাল সোমবার (৩ নভেম্বর) বয়সজনিত কারণে তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ডায়ানের পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর: ওয়াশিংটন পোস্ট

জানা যায়, ডায়ান তিনবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মনোনয়নপ্রাপ্ত এবং গোল্ডেন গ্লোব বিজয়ী অভিনেত্রী। ডায়ান ল্যাডের আনুমানিক সম্পদের পরিমাণ ছিল ১০ মিলিয়ন ডলার। তিনি দৃঢ় চরিত্রের নারীদের অভিনয়ে জীবন্তভাবে ফুটিয়ে তোলার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

এদিকে ডায়ানের কন্যা লরা ডার্ন একটি বিবৃতিতে জানিয়েছেন যে, তার মা ক্যালিফোর্নিয়ার ওজাইতে নিজের বাড়িতে মারা গিয়েছেন, এবং সে সময় তিনি তার পাশে ছিলেন।

তিনি বিবৃতিতে আরও লিখেছেন, ‘তিনি ছিলেন সেরা কন্যা, মা, দাদি, অভিনেত্রী, শিল্পী এবং এক সহানুভূতিশীল আত্মা, যা কেবল স্বপ্নে সম্ভব মনে হয়। আমরা তার সঙ্গে ছিলাম এবং আছি সেজন্য আমরা ধন্য। এখন তিনি ফেরেশতাদের সঙ্গে উড়ছেন।’

উল্লেখ্য, ডায়ান ল্যাড এর জন্ম ২৯ নভেম্বর ১৯৩৫ সালে, লরেল, মিসিসিপি-তে। তিনি একমাত্র সন্তান ছিলেন পশুচিকিৎসক প্রেস্টন পল ল্যাডনার এবং অভিনেত্রী মেরি বার্নাডেট ল্যাডনারের। ডায়ান ছোটবেলা থেকেই অভিনয়, গান ও নৃত্যের মতো সব শিল্পকলায় পারদর্শী ছিলেন এবং ১৯৬০-এর দশকে টেলিভিশন ও চলচ্চিত্রের জগতে প্রবেশ করেছিলেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১০

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১১

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১২

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৩

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৪

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৫

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৬

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৭

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৮

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৯

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

২০
X