কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

নিক্সন চৌধুরীসহ ৪ জনের জব্দ আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ

মজিবুর রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত
মজিবুর রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) ও তার স্ত্রী তারিন হোসেনসহ চারজনের আয়কর বিবরণীর কপি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রদানের অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে ঢাকার কর অঞ্চল-৮ কে এ নির্দেশ দেন।

অভিযুক্ত অন্যরা হলেন- মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও মাদারীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিক্সন চৌধুরীর পিএস মো. শাহাদাৎ হোসেন।

এদিন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান তাদের আয়কর নথি বিবরণী ও এর সঙ্গে থাকা আনুষঙ্গিক কাগজপত্র চেয়ে আবেদন করেন। এ সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

ওই আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে অর্জিত অর্থ দুয়ে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করে মানিলন্ডারিংসহ সম্পৃক্ত অপরাধের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন। এ সংক্রান্তে মানিলন্ডারিং অনুসন্ধান চলমান আছে।

অনুসন্ধানটির সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আয়কর নথি বিবরণী ও এর সঙ্গে থাকা আনুষঙ্গিক কাগজপত্র পাওয়া একান্ত আবশ্যক। অনুসন্ধানটির সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে ঢাকার কর অঞ্চল- ৮ এর উপ-কর কমিশনারকে আয়কর নথি বিবরণী ও এর সাথে থাকা আনুষঙ্গিক কাগজপত্র করার আদেশ দানে আপনার সদয় মর্জি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১০

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১১

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১২

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৩

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৪

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৫

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৭

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৮

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৯

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

২০
X