বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

নীরবেই চলে গেল ‘প্লে-ব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরের জন্মদিন

এন্ড্রু কিশোর। ছবি : সংগৃহীত
এন্ড্রু কিশোর। ছবি : সংগৃহীত

‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘পৃথিবীর যত সুখ আমি তোমার ছোঁয়াতে খুঁজে পেয়েছি’— এমন অসংখ্য কালজয়ী গানের মাধ্যমে যিনি অমর হয়ে আছেন, তিনি ‘প্লে-ব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর। আজ (৪ নভেম্বর) এই কিংবদন্তি শিল্পীর জন্মদিন।

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর ২০২০ সালের ৬ জুলাই তিনি না ফেরার দেশে পাড়ি জমান। এদিকে, আজ প্রয়াত এই কিংবদন্তির জন্মদিন হলেও দিনটিকে ঘিরে কোথাও কোনো আনুষ্ঠানিক আয়োজন দেখা যায়নি। বলা যায়, ভক্তদের ভালোবাসায় সিক্ত থাকলেও তার জন্মদিনটি অনেকটা নীরবেই অতিবাহিত হলো।

জানা যায়, এন্ড্রু কিশোর নিজেও জীবদ্দশায় জন্মদিনকে খুব বেশি গুরুত্ব দিতেন না। জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে ঘরোয়া পরিবেশেই পরিবারের সঙ্গে দিনটি উদযাপন করতে ভালোবাসতেন তিনি।

তার মৃত্যুর পর এখন পরিবারিকভাবেই তার স্মৃতিতে জন্মদিন পালন করা হয়। পরিবারের সদস্যরা রাজশাহীতে তার সমাধিস্থলে গিয়ে প্রার্থনা করেন।

১৯৫৫ সালের আজকের এই দিনে (৪ নভেম্বর) রাজশাহীতে জন্মগ্রহণ করেন এন্ড্রু কিশোর। তার সংগীতাঙ্গনে পা রাখার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার মা। মা ছিলেন সংগীতপ্রেমী এবং কিশোর কুমারের ভক্ত। মায়ের স্বপ্ন পূরণের ইচ্ছাতেই এন্ড্রু কিশোর সংগীতাঙ্গনে পা রাখেন এবং একসময় হয়ে ওঠেন বাংলা গানের একচ্ছত্র সম্রাট।

ব্যক্তিগত জীবনে তিনি লিপিকা এন্ড্রু ইতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। এই দম্পতির দুই সন্তান— সংজ্ঞা ও সপ্তক।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১০

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১১

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১২

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৩

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৪

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৫

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৬

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৭

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

১৮

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১৯

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

২০
X