কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ
জবি প্রতিনিধি

জকসু নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনার দাবি জবি ছাত্র অধিকার পরিষদের

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের কাছে স্মারকলিপি দিয়েছে জবি ছাত্র অধিকার পরিষদ। ছবি : কালবেলা
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের কাছে স্মারকলিপি দিয়েছে জবি ছাত্র অধিকার পরিষদ। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনার দাবি জানিয়ে স্মারক লিপি প্রদান করেছে শাখা ছাত্র অধিকার পরিষদ। মঙ্গলবার (৪ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের কাছে এ স্মারকলিপি দেয় সংগঠনটি।

স্মারকলিপিতে বলা হয়, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর নির্বাচন আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট আইন ও বিধিমালা পাস করতে কিছুটা সময় লেগেছে, ফলে ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজন করা প্রশাসনের জন্য জটিল হতে পারে।

এতে আরও বলা হয়, একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সময়োপযোগী প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। এছাড়া বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা প্রস্তুতি ও সেমিস্টার ফাইনাল নিয়ে ব্যস্ত রয়েছে।

স্মারকলিপিতে তারা ৩টি দাবি জানান। এগুলো হলো- নভেম্বরের ২৭ তারিখে নির্বাচন আয়োজন করা সম্ভব না হলে, যেন সর্বোচ্চ ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজন করা হয়; নির্বাচন প্রক্রিয়া ও সময়সূচি নির্ধারণে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রমকে প্রাধান্য দেওয়া হয়; বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চা পুনরুজ্জীবিত করতে এবং শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আমরা শিক্ষার্থীদের অধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণের পক্ষে কাজ করি। তাই, উল্লিখিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন না হলে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনের পথে যেতে আমরা বাধ্য হবো। নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমরা আশাবাদী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X