বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৭:০৯ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘জোকার’ সিনেমার সিক্যুয়েলের ছবি প্রকাশ

জোকার-এর দৃশ্য। ছবি : সংগৃহীত
জোকার-এর দৃশ্য। ছবি : সংগৃহীত

আগামী বছর পর্দায় আসবে ‘জোকার’ সিনেমার সিক্যুয়েল ‘জোকার : ফোলি অ্যা ডিউক্স’। হোয়াকিন ফিনিক্স অভিনীত এই চলচ্চিত্রটি ঘিরে এরই মধ্যে তুমুল কৌতূহল তৈরি হয়েছে। অপেক্ষায় আছেন অনুরাগীরা। সদ্য প্রকাশিত জোকারের নতুন কিছু ছবি দেখে তাদের আগ্রহের পারদ আরও তুঙ্গে উঠেছে। ছবিগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পরিচালক টড ফিলিপস। খবর ডেইলি মেইল ইউকের।

‘জোকার’ মুক্তির চার বছর পূর্তি উপলক্ষে সিনেমাটির পরিচালক ইনস্টাগ্রামে ‘জোকার : ফোলি অ্যা ডিউক্স’-এর প্রধান তারকা হোয়াকিন ফিনিক্সের একটি নতুন লুক প্রকাশ করেছেন, যেখানে জোকারকে রঙিন ছাতা বেষ্টিত হয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিষণ্ন হয়ে চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ করে বৃষ্টি গায়ে মাখছেন তিনি। অন্য ছবিতে হার্লে কুইনের ভূমিকায় দেখা গেছে লেডি গাগাকে।

আরেকটি ছবিতে জোকারকে তার চিরচেনা ভূমিকায় দেখা যায়। ছবিগুলো শেয়ার করে টড সিনেমাটির সব কুশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সিনেমার শুটিং শেষ হয়েছে। এখন সম্পাদনা চলছে। ২০২৪ সালের অক্টোবরে সিনেমাটি মুক্তির দিন ধার্য করা হয়েছে।

জানা গেছে, ‘জোকার : ফোলি অ্যা ডিউক্স’-এ লেডি গাগা হার্লিন কুইঞ্জেলের চরিত্রে অভিনয় করেছেন। আর্থার ফ্লেক ওরফে ‘দ্য জোকার’ হিসেবে সিক্যুয়েলে ফিরে এসেছেন হোয়াকিন।

২০১৯ সালে হলিউডে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জোকার’ বক্স অফিসের আলোড়ন সৃষ্টি করে। ছবিটি বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয় করে। আর্থার ফ্লেক চরিত্রে অভিনয়ের জন্য ফিনিক্স সেরা অভিনেতা হিসেবে অস্কার পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১০

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১১

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১২

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৩

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৪

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৬

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৭

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৮

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৯

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

২০
X