বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘বার্বি’র হাতে অস্কার চান ডেরিকসন

বার্বির পোস্টার এবং চলচ্চিত্র নির্মাতা স্কট ডেরিকসন। ছবি : সংগৃহীত
বার্বির পোস্টার এবং চলচ্চিত্র নির্মাতা স্কট ডেরিকসন। ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে আলোচিত হয়েছে ‘বার্বি’ সিনেমা। দর্শক কিংবা সমালোচক, সব মহলেই প্রশংসিত হয়েছে ছবিটি। বক্স অফিসেও টানা রাজত্ব ধরে রেখেছিল এই চলচ্চিত্র। বিশ্বব্যাপী প্রায় দেড় বিলিয়ন ডলার আয় করেছে বার্বি। অনেকেই দাবি করেছেন, বার্বির অস্কার প্রাপ্তির সম্ভাবনা প্রবল। এই ফিল্মের পরিচালক ও সহলেখক গ্রেটা গারউইগ।

অস্কারের দৌড়ে বার্বিকে সবার উপরেই রাখলেন আরেক মার্কিন চলচ্চিত্র নির্মাতা স্কট ডেরিকসন। তার মতে, বার্বির অস্কার পাওয়া উচিত। দ্য ডিসকোর্স পডকাস্টের পর্বে ডেরিকসন বলেছেন, ‘বার্বি সিনেমা অস্কারে সেরা সিনেমার খেতাব পাওয়ার যোগ্য।’

তিনি বলেন, ‘আমি মনে করি, বার্বি আমার দেখা চলতি বছরের সেরা সিনেমা’। খবর ডেডলাইনের।

‘বার্বি’র প্রশংসা করে তিনি আরও বলেন, ‘বার্বি একটি আদর্শিক চলচ্চিত্র। চলচ্চিত্রের নিজস্বতা পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছে সিনেমাটি। প্রতিটি স্তরে এটি একটি অসাধারণ সিনেমা। আমি মনে করি, সেরা চলচ্চিত্র হিসেবে এটির অস্কার জেতা উচিত। ছবির চিত্রনাট্য বেশ সুন্দর। প্রত্যেকের অভিনয় আশ্চর্যজনক, বিনোদনমূলক। এর শৈল্পিক দৃশ্যাবলি ও চমৎকার উপস্থাপন, সব মিলিয়ে একটি অসাধারণ সিনেমা।’

স্কট ডেরিকসন একজন মার্কিন চলচ্চিত্র নির্মাতা। ‘এক্সরসিম ফর এমিলি রোজ’, ‘সিনিস্টার’, ‘ডক্টর স্ট্রেঞ্জ’, ‘দ্য ব্লাক ফোন’-এর মতো সিনেমা নির্মাণ করে জনপ্রিয় হয়েছেন তিনি। সামনে ‘দ্য জর্জ’, ‘টু আইস স্টারিং’-এর মতো সিনেমা আসছে এই পরিচালকের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X