বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন অভিনেতা অ্যাডান ক্যান্টো

অভিনেতা অ্যাডান ক্যান্টো। ছবি : সংগৃহীত
অভিনেতা অ্যাডান ক্যান্টো। ছবি : সংগৃহীত

মারা গেছেন ‘এক্স-মেন’ খ্যাত অভিনেতা অ্যাডান ক্যান্টো। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করছিলেন তিনি। সোমবার (৮ জানুয়ারি) ৪২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। অ্যাডান ক্যান্টো অ্যাপেন্ডিসিয়াল ক্যান্সারে আক্রান্ত ছিলেন। খবর ইন্ডিয়া টুডের।

১৯৮১ সালে মেক্সিকোতে জন্মগ্রহণ করেন অ্যাডান ক্যান্টো। বেড়ে ওঠেন টেক্সাসে। ১৬ বছর বয়সে গায়ক ও গিটারিস্ট হিসাবে ক্যারিয়ার গড়তে মেক্সিকো সিটিতে যান তিনি। অভিনয়ে তার অভিষেক হয়েছিল স্থানীয় বিজ্ঞাপন ও টিভি শো-এর উপস্থিতির মাধ্যমে।

২০১৩ সালে কেভিন উইলিয়ামসনের ফক্স ড্রামা সিরিজ ‘দ্য ফলোয়িং’-এ একটি বিশেষ ভূমিকায় অভিনয় করে নজরে আসেন ক্যান্টো। পরের বছর ‘এক্স-মেন : ডেজ অব ফিউচার পাস্ট-এ সুপারহিরো সানস্পট হিসেবে তার ভূমিকা ভীষণ জনপ্রিয় হয়। ২০১৬ সালে ‘ডেজিনেটেড সারভাইভার’-এ অভিনয় করেন তিনি। এবিসির সিটকম ‘মিক্সোলজি’, নেটফ্লিক্সের ক্রাইম ড্রামা ‘নারকোস’, ‘ব্লাড অ্যান্ড অয়েল’ এবং ‘সেকেন্ড চান্স’-এও অভিনয় করেছেন ক্যান্টো।

অভিনয় ছাড়াও চলচ্চিত্র পরিচালনা করতেন ক্যান্টো। ২০১৪ সালে ‘বিফোর টুমোরো’ এবং ২০২০ সালে ‘দ্য শট’ নামে দুটি শর্টফিল্ম নির্মাণ করেছিলেন তিনি। ‘আমান্ডা অ্যান্ড জ্যাক গো গ্ল্যাম্পিং’, ‘টু হার্টস’, ‘ব্রুজ’,‘দ্য ডেভিল বিলো’ এবং ‘এজেন্ট গেম’ ছবিতেও দেখা গেছে এই অভিনেতাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১০

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১১

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১২

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৩

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৪

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৫

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৬

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৮

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৯

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

২০
X