বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৪, ১১:১৮ এএম
আপডেট : ০২ মে ২০২৪, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে মডেলকে গুলি করে হত্যা (ভিডিও)

মডেল ল্যান্ডি পারাগা গোবুরো। ছবি : সংগৃহীত
মডেল ল্যান্ডি পারাগা গোবুরো। ছবি : সংগৃহীত

দিনের আলোতে লোকজনের সামনে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল ২৩ বছর বয়সী এক মডেলের। মাস্ক পরা দুজন বন্দুকধারী রেস্তোরাঁয় প্রবেশ করে মডেলকে খুব কাছ থেকে গুলি করে ওই স্থান ছেড়ে চলে যায়।

নিহত মডেলের নাম ল্যান্ডি পারাগা গোবুরো। ইকুয়েডরের মডেল তিনি। নিউইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, গত ২৮ এপ্রিল ইকুয়েডরের কুইভেডোরের রেস্তোরাঁয় গুলি করে হত্যা করা হয় তাকে।

হত্যাকাণ্ডের সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে কিছু সংবাদমাধ্যম। তাতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন ল্যান্ডি। তখন মাস্ক পরা দুজন বন্দুকধারী ভেতরে ঢুকে তাকে গুলি করে চলে যায়।

ধারণা করা হচ্ছে, কুখ্যাত এক গ্যাংস্টার দলের সঙ্গে গোপন যোগাযোগের কারণেই খুন হয়েছেন মডেল ল্যান্ডি। হত্যাকারীদের খুঁজতে কাজ শুরু করেছে স্থানীয় পুলিশ। এখনো কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

২০২২ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইকুয়েডর’-এ অংশগ্রহণ করেন ল্যান্ডি। সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ লাখের বেশি অনুসারী রয়েছে তার। মডেলিং ছাড়াও ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন ল্যান্ডি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১০

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১১

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১২

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৩

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৪

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৫

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৬

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৭

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৮

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৯

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

২০
X