বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতলেন যারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অস্কারের পরই বিশ্বে মর্যাদাপূর্ণ চলচ্চিত্রবিষয়ক পুরস্কার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। বাংলাদেশ সময় ৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটন হোটেলে ঘোষণা করা হয়েছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮১তম আসরের বিজয়ীদের তালিকা। এবারের অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ফিলিপাইন বংশোদ্ভূত আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান জো কয়।

এবার চলচ্চিত্র ও টেলিভিশন মিলিয়ে ২৫টি শাখায় ২০২৩ সালের সেরা অভিনয়শিল্পী, পরিচালক, গল্পকার, চিত্রনাট্যকার ও প্রযোজকদের পুরস্কার দেওয়া হয়েছে। তবে আজীবন সম্মাননা হিসেবে এবার সেসিল বি ডিমিল অ্যাওয়ার্ড ও ক্যারল বারনেট অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। এর পরিবর্তে যুক্ত হয়েছে নতুন দুটি বিভাগ। সেগুলো হলো সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট এবং টেলিভিশনের সেরা স্ট্যান্ড-আপ কমেডিয়ান। খবর দ্য গার্ডিয়ান ডটকম।

৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা

সেরা চলচ্চিত্র (ড্রামা) : ওপেনহাইমার সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি) : পুয়োর থিংস সেরা অভিনেতা (ড্রামা) : কিলিয়ান মারফি (ওপেনহাইমার) সেরা অভিনেতা কিলিয়ান মারফিসেরা অভিনেত্রী (ড্রামা) : লিলি গ্ল্যাডস্টোন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন) সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) : পল জিয়ামাত্তি (দ্য হোল্ডওভারস) সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) : এমা স্টোন (পুয়োর থিংস) সেরা পার্শ্ব-অভিনেতা : রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার) সেরা পার্শ্ব-অভিনেত্রী : ডে’ভাইন জয় র‌্যান্ডলফ (দ্য হোল্ডওভারস) সেরা চিত্রনাট্য : অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ত্রিয়েত, আর্থার হারারি) সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র : দ্য বয় অ্যান্ড দ্য হেরন সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র : অ্যানাটমি অব অ্যা ফল (ফ্রান্স) সেরা মৌলিক সুর : লুদবিগ গোরানসন (ওপেনহাইমার) পুরস্কার ঘোষণায় বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমনসেরা মৌলিক গান : হোয়াট ওয়াজ আই মেড ফর? (চলচ্চিত্র : বার্বি, গীতিকার ও সুরকার বিলি আইলিশ এবং ফিনিয়াস ও’কনেল) সিনেম্যাটিক বক্স অফিস অ্যাচিভমেন্ট : বার্বি (গ্রেটা গারউইগ)

টেলিভিশন বিভাগ

সেরা স্ট্যান্ড-আপ কমেডিয়ান : রিকি জার্ভেজ (রিকি জার্ভেজ : আরমাগেডন) সেরা টিভি সিরিজ (ড্রামা) : সাকসেশন (এইচবিও) সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) : কিয়েরান কালকিন (সাকসেশন) সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) : সারাহ স্নুক (সাকসেশন) সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি) : দ্য বিয়ার (এফএক্স/হুলু) সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) : জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার) সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) : আয়ো এডেবিরি (দ্য বিয়ার) সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি : বিফ (নেটফ্লিক্স) সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি) : স্টিভেন ইয়ুন (বিফ) সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি) : আলি উং (বিফ) সেরা পার্শ্ব-অভিনেতা : ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন (সাকসেশন) সেরা পার্শ্ব-অভিনেত্রী: এলিজাবেথ ডেবিকি (দ্য ক্রাউন)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X