বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বেরিয়ে এলো অভিনেত্রী হিমুর মৃত্যুর কারণ

হুমায়রা হিমু। ছবি : সংগৃহীত
হুমায়রা হিমু। ছবি : সংগৃহীত

অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সোমবার উত্তরা পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদার আদালতে এ চার্জশিট দাখিল করেন। তাতে আসামি করা হয়েছে হিমুর কথিত ‘বয়ফ্রেন্ড’ জিয়াউদ্দিন রুফিকে।

চার্জশিটে বলা হয়, ছোটপর্দার অভিনেত্রী হুমায়রা হিমু রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরে থাকতেন। অভিনেত্রীর দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে ছিল নানা চড়াই-উৎরাই। বিয়ে করলেও সংসার ঠিকঠাক করা হয়ে ওঠেনি তার। একপর্যায়ে বিয়েবিচ্ছেদ হয় তার।

হিমুর কথিত প্রেমিক ছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি নামে একজন। আত্মহত্যার ছয় মাস আগে থেকে অভিনেত্রীর বাসায় নিয়মিত যাতায়াত ছিল রুফির। এমনকি মাঝেমধ্যে ওই বাসায় রাত্রিযাপন করতেন তিনি।

সম্পর্কের এক পর্যায়ে রুফির মোবাইল ফোন নম্বর ও বিগো আইডি ব্লক করে দেন হিমু। এ নিয়েই তাদের মনোমালিন্য হয়। তখন হিমুকে আত্মহত্যার প্ররোচনা দেন রুফি। পরে গত বছরের ২ নভেম্বর বাথরুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হিমু। রাগে ও অভিমানে অভিনেত্রী এমনটা করেছেন বলে জানা যায়। ঘটনার রাতেই হিমুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মামা নাহিদ আক্তার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন।

মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন হুমায়রা হিমু। ২০০৬ সালে টেলিভিশন নাটক ছায়াবীথিতে প্রথম অভিনয় করেন তিনি। বড় পর্দাতেও অভিনয় করেছেন হিমু। ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশ্মীরে ১০ ভারতীয় সেনা নিহত

উপদেষ্টা-ক্রিকেটারদের মিটিং শুরু, বদলাবে কী সিদ্ধান্ত?

হাতপাখার প্রচার শুরু করলেন ফয়জুল করীম

গণভোটে ‘হ্যাঁ’ দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলবে : আলী রীয়াজ

‘১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন

‘তারা আমাদের অভিভাবক, যেটা বলবে সেটাই করা উচিত’

মৌলভীবাজার জনসমাবেশের মঞ্চে তারেক রহমান

মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন

১০

একটি দল পাকিস্তানপন্থি হয়ে এখন বাংলাদেশ গড়তে চায় : মির্জা ফখরুল

১১

বিএনপির থিম সং প্রকাশ অনুষ্ঠানে রোজিনা

১২

৮ ইউএনওর বদলির আদেশ বাতিল

১৩

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ২ শতাধিক নেতাকর্মী

১৪

অবসরপ্রাপ্ত লে. কর্নেল কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দ  

১৫

মৌলভীবাজারে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল

১৬

বিএনপি-জামায়াত সংঘর্ষ

১৭

জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার আমিনুলের

১৮

মানুষের অধিকার ও সেবার অঙ্গীকার করে রবিনের নির্বাচনী প্রচারণার শুরু

১৯

বাকি জীবন আপনাদের সঙ্গে থাকতে চাই : মিন্টু

২০
X