বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

দর্শক হৃদয় জয় করছে বায়োপিক ‘বব মার্লে : ওয়ান লাভ’

বায়োপিক ‘বব মার্লে : ওয়ান লাভ’। ছবি সংগৃহীত
বায়োপিক ‘বব মার্লে : ওয়ান লাভ’। ছবি সংগৃহীত

মুক্তির আগেই দর্শকদের আগ্রহের কেন্দ্র ছিল কালজয়ী শিল্পী বব মার্লের বায়োপিক ‘বব মার্লে : ওয়ান লাভ’। এরপর ১৪ ফেব্রুয়ারি মুক্তির পর থেকেই সিনেমাটি দখল করে নিয়েছে হলিউড বক্স অফিসের শীর্ষ স্থান। তিন দিনে সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে ২৫ দশমিক ৩ মিলিয়ন ডলার। যা এখনো চলমান।

মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেকেই মনে করছেন মার্লে আবার যেন মৃত্যুর চুয়াল্লিশ বছর পর ফিরে এসেছেন।

সম্প্রতি মার্কিন সাময়িকী ভ্যারাইটি সিনেমাটি নিয়ে একটি রিভিউ প্রকাশ করেছে। যেখানে উল্লেখ কর হয়েছে সিনেমাটির গুণগত মান ও অভিনয়শিল্পীদের পারফর্মমেন্স। তাদের মতে নির্মাতা রেইনাল্ডো মার্কাস গ্রিন ও মার্লে চরিত্রে মার্লের ভূমিকায় অভিনয় করা কিংসলে বেন-আদির অত্যান্ত যত্নের সঙ্গে নিজেদের ফুটিয়ে তুলেছেন। তাই আশা করা হচ্ছে সিনেমাটি বেশকিছু পুরস্কারের পাশাপাশি বক্স অফিসেও ব্যাপক সফল হবে। তবে ৭০ মিলিয়ন ডলার খরচে নির্মিতি সিনেমাটির লাভের মুখ দেখতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে বলেও উল্লেখ করে ভ্যারাইটি।

‘বব মার্লে : ওয়ান লাভ’ নির্মাণ করার পাশাপাশি এর চিত্রনাট্যও লিখেছেন রেইনাল্ডো মার্কাস গ্রিন। প্রধান চরিত্রে কিংসলে বেন-আদির ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন লাশানা লিঞ্চ, জেমস নর্টন প্রমুখ। সিনেমাটি পরিবেশনা করছে প্যারামাউন্ট পিকচারস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X