বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

এসএজিতে ওপেনহেইমারের বাজিমাত 

(এসএজি) অ্যাওয়ার্ড হাতে ‘ওপেনহেইমার’ সিনেমার দুই অভিনেতা। ছবি : সংগৃহীত
এসএজিতে ওপেনহেইমারের বাজিমাত 

স্ক্রিনস অ্যাক্টর্স গিল্ড অ্যাওয়ার্ডে (এসএজি)। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শ্রাইন মিলনায়তনে এসএজির ৩০তম আসর বসেছিল ২৪ ফেব্রুয়ারি রাতে। বাজিমাত করেছে ‘ওপেনহেইমার’ ও ‘দ্য বিয়ার’। তবে খালি হাতে ফিরেছে মার্গো রবি অভিনীত ‘বার্বি’ সিনেমা। খবর : এন্টারটেইনমেন্ট উইকলি

২০২৩ সালের সেরা অভিনয়শিল্পীদের পুরস্কার দেওয়া হয় এখানে। ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্স অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। এবারের আসরে সেরা সিনেমার পুরস্কার জিতেছে নোলানের ‘ওপেনহেইমার’। একই সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সিলিয়ান মারফি। ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন লিলি গ্ল্যাডস্টোন।

ডা’ভাইন জয় র‍্যানডলফ জিতেছেন সেরা সহঅভিনেত্রীর পুরস্কার। ‘দ্য হোল্ড ওভার’ চলচ্চিত্রের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। ‘ওপেনহেইমার’-এর জন্য সেরা সহঅভিনেতার পুরস্কার উঠেছে রবার্ট ডাউনি জুনিয়রের হাতে।

এইচবিও-এর ‘সাকসেশন’ জিতেছে সেরা ড্রামা সিরিজের পুরস্কার। সেরা কমেডি সিরিজ হয়েছে ‘দ্য বিয়ার।’ সেরা অ্যাকশন সিরিজ হয়েছে ‘দ্য লাস্ট অব আস।’

ড্রামা সিরিজে ‘দ্য লাস্ট অব আস’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন পেদ্রো প্যাসক্যাল। আর ‘দ্য ক্রাউন’-এ কাজের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার গেছে এলিজাবেথ ডেবিকির ঘরে।

কমেডি সিরিজে ‘দ্য বিয়ার’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আয়ো অ্যাদিবিরি এবং সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জেরেমি অ্যালেন হোয়াইট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X