বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিষণ্ণতার বিকেলে নচির সঙ্গে অর্ণব

শায়ান চৌধুরী অর্ণব ও নচিকেতা চক্রবর্তী। ছবি : সংগৃহীত
শায়ান চৌধুরী অর্ণব ও নচিকেতা চক্রবর্তী। ছবি : সংগৃহীত

হাতিরঝিল এম্ফিথিয়েটারে বসছে মেলোডি গানের আসর। ‘ঢাকা মেল্যাঙ্কলি’ শিরোনামের একটি কনসার্টের আয়োজন করেছে ব্লুব্রিক কমিউনিকেশনস এবং ইঙ্কওয়েল এন্টারপ্রাইজ। আগামী ১২ জুলাই এটি অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যেই কনসার্টের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। এপার বাংলা ওপার বাংলার শিল্পীদের মেলবন্ধনে আগত শ্রোতাদের জন্য চমৎকার একটি সন্ধ্যা উপহার দিতে আশাবাদী আয়োজকরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঢাকাবাসীদের সুন্দর একটি সংগীতসন্ধ্যা উপহার দিতে চান তারা। ব্যস্ত শহরের ক্লান্তি ভুলে এদিন যেন আগত শ্রোতারা সুরের সাগরে ডুবে যেতে পারেন। সেই কথা মাথায় রেখেই লাইনআপ সাজানো হয়েছে।

এদিন কনসার্টে দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে গান পরিবেশন করবেন, বাংলাদেশের জনপ্রিয় সংগীশিল্পী ও গীতিকার শায়ান চৌধুরী অর্ণব, আরমিন মুসা ও আহমেদ হাসান সানি। কনসার্টে প্রবেশ মূল্য নির্ধারন করা হয়েছে ২০০০ হাজার টাকা। এটি শুরু হবে ১২ জুলাই বিকেলে। শেষ হবে রাতে। এর মধ্যেই শিল্পীরা তাদের জনপ্রিয় সব গান পরিবেশনা করবেন।

নচিকেতা এর আগেও বাংলাদেশে বহুবার কনসার্ট করেছেন। বাংলাদেশে তার অসংখ্য ভক্ত রয়েছে। যাদের জন্য সুযোগ পেলেই ঢাকায় ছুটে আসেন এই শিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১০

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১১

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১২

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৩

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৪

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৫

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৬

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৭

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৮

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৯

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

২০
X