বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

২০০ তম মঞ্চায়নে ‘সোনাই মাধব’

সোনাই মাধব নাটকের একটি দৃশ্যে লোক নাট্যদল। ছবি : সংগৃহীত
সোনাই মাধব নাটকের একটি দৃশ্যে লোক নাট্যদল। ছবি : সংগৃহীত

দেশের অন্যতম ঐতিহ্যবাহী নাট্য সংগঠন লোক নাট্যদল। সাড়াজাগানো নিরীক্ষাধর্মী প্রযোজনা ময়মনসিংহ গীতিকার আখ্যান ‘সোনাই মাধব’ ২০০তম মঞ্চায়নের মাইলফলক অর্জন করেছে। ১৩ জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে এটি মঞ্চায়িত হয়েছে। সোনাই মাধবের এই ২০০তম মঞ্চায়ন নাটকটির অন্যতম দুই প্রধান অভিনয়শিল্পী ও লোক নাট্যদলের সংগঠক প্রয়াত জাহিদুর রহমান পিপলু ও আসলাম শিহিরের স্মৃতির উদ্দেশে নিবেদন করা হয় নাটকটি।

২০০তম মঞ্চায়নের আগে সোনাই মাধব নাটকে এ যাবৎ যারা অভিনয় করেছেন এবং নেপথ্যে বা কারিগরি বিষয়ে যুক্ত ছিলেন, তাদের সবাইকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব খলিল আহমদ এবং ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ।

দীর্ঘ ৪৩ বছরের পথলায় ১৪০০ সালকে বরণ করা উপলক্ষে ১৯৯৩ সালের ১৪ এপ্রিল প্রথম মঞ্চে আসে সোনাই মাধব। ২০০৮ সালের ২১ নভেম্বর নাটকটির ১০০তম এবং ২৬ সেপ্টেম্বর ২০১৪ সালে ১৫০তম মঞ্চায়ন হয়। লোক নাট্যদল সোনাই মাধব প্রযোজনায় এ দেশের হাজার বছরের ঐতিহ্যবাহী যাত্রাপালা ও পদাবলি কীর্তনের সংমিশ্রণে নিরীক্ষাধর্মী আঙ্গিকের প্রয়োগ করা হয়েছে। নাটকটি বাংলা লোকসংস্কৃতি ও প্রচলিত কথ্যসাহিত্যকে উপজীব্য করে গানে গানে উপস্থাপিত হয়েছে। গানগুলোর সুর করেছেন দীনেদ্র চৌধুরী, সংগীত আয়োজন করেছেন মোস্তফা আনোয়ার স্বপন, সংগীত সমন্বয় করেছেন অভিজিৎ চৌধুরী।

বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইউজিন গোমেজ, জাহিদ চৌধুরী, আনোয়ার কায়সার, হাফিজুর রহমান, তৌহিদুল ইসলাম, প্রদীপ সরকার, পিনাকী রঞ্জন সরকার, সায়িক সিদ্দিকী, নূরুল ইসলাম খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X