তৌফিক মেসবাহ
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১০:৫৭ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

৪৫ বছরে পদার্পণ করল লোক নাট্যদল

৪৫ বছরে পদার্পণ করল লোক নাট্যদল

বাংলাদেশের অন্যতম প্রগতিশীল নাট্যসংগঠন লোক নাট্যদল (বনানী) গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে ৪৪ বছরের যাত্রা সম্পন্ন করে ৪৫ বছরে পদার্পণ করল। ১৯৮১ সালের ৬ জুলাই প্রতিষ্ঠার পর থেকেই দলটি জীবনঘনিষ্ঠ, মানবিক ও নিরীক্ষাধর্মী নাটক মঞ্চস্থ করে একদিকে যেমন নাট্যচর্চাকে গণমানুষের ভাষায় রূপ দিয়েছে, অন্যদিকে সব গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনের বলিষ্ঠ অংশীদার হয়েছে।

দলের ৪৪ বছর পূর্তি উপলক্ষে লোক নাট্যদল আয়োজন করেছে ৫ থেকে ৭ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী নাট্যোৎসব ও সাংস্কৃতিক আয়োজন। যার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ ৬ জুলাই, রবিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। এতে আলোচনা সভা, নাট্য সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনার সাথে মঞ্চস্থ হয় দলের সাম্প্রতিক প্রযোজনা ‘সুন্দর’ নাটক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। এছাড়া দলের দীর্ঘদিনের উপদেষ্টা নাট্যব্যক্তিত্ব মোহিনী মোহন চক্রবর্তীকে প্রদান করা হয় নাট্য সম্মাননা। সভাপতিত্ব করেন দলের সভাপতি অভিজিৎ চৌধূরী এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হারুন।

এর আগে ৫ জুলাই (শনিবার) সন্ধ্যায় রাজধানীর নাটক সরর (বেইলি রোড) নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দলটির প্রযোজনা ও বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক ‘কঞ্জুস’ মঞ্চস্থ হয়। এটি ছিল নাটকটির ৭৯২তম মঞ্চায়ন। ফরাসি নাট্যকার মলিয়েরের ‘দ্য মাইজার’ অবলম্বনে নাটকটির রূপান্তর করেছিলেন খ্যাতনামা নাট্য নির্দেশক ও অভিনেতা তারিক আনাম খান। নির্দেশনায় ছিলেন কামরুন নূর চৌধুরী। পুরোনো ঢাকার বাসিন্দাদের বৈশিষ্টপূর্ণ জীবনধারার ওপর রচিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আবদুল্লাহ আল হারুন, আনোয়ার কায়সার, তানজিনা রহমান, মিনহাজুল হুদা দীপ, সামসাদ বেগম, সোহেল মাসুদ, সুধাংশু নাথ, সাদেক ইসলাম, সায়মা হাসিবা অপূর্ব, বাসুদেব হালদার, সেলিম চৌধুরী। সংগীতে ছিলেন অভিজিৎ চৌধূরী, নূর তাজমিন নীরু, পিনাকী রঞ্জন সরকার পিন্টু, তানভীর তমাল। আগামীকাল ৭ জুলাই, সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হল মিলনায়তনে নাটকটির ৭৯৩তম মঞ্চায়ন হবে।

৪৪ বছরে লোক দলটি মঞ্চস্থ করেছে ৩২টি নাট্য প্রযোজনা। দেশজ ও আন্তর্জাতিক মঞ্চ মিলিয়ে দুই হাজারেরও বেশি প্রদর্শনীতে অংশ নিয়েছে দলটি। বিখ্যাত ও দর্শকপ্রিয় নাটকগুলো হলো : মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’; রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৈকুণ্ঠের খাতা’, ‘রথযাত্রা’, ‘বশীকরণ’; কাজী নজরুল ইসলামের ‘মধুমালা’, ‘শিল্পী’; উইলিয়াম শেক্সপিয়রের ‘এ মিড সামার নাইটস ড্রিম’; বের্টোল্ট ব্রেখটের ‘বিধি ও ব্যতিক্রম’; মোহিত চট্টোপাধ্যায়ের ‘সুন্দর’, ‘সিদ্ধিদাতা’, ‘তুষাগ্নি’; বুদ্ধদেব বসুর ‘তপস্বী ও তরঙ্গিনী’; উৎপল দত্তের ‘ঠিকানা’; গাও সিংজিয়ানের ‘মাঝরাতের মানুষেরা’। মোনাকো, ইংল্যান্ড, জার্মানি, তুরস্ক, হংকং, নেপাল ও ভারতসহ বিশ্বের বহু দেশে বিভিন্ন আন্তর্জাতিক নাট্যোৎসবে লোক নাট্যদলের নাটক মঞ্চস্থ হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X