বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

গানে গানে ফাহমিদা নবী

গানে গানে ফাহমিদা নবী
গানে গানে ফাহমিদা নবী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাহমিদা নবী। গুণী এ শিল্পী এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও সুর করা ‘ভালোবাসি ভালোবাসি’ গানটি গেয়েছেন। এর সংগীত আয়োজন করেছেন সজীব দাস।

এরই মধ্যে গানটি ‘ফাহমিদা নবী’ চ্যানেলে প্রকাশিত হয়েছে। এ গানটি বহুবার তিনি গেয়েছেন। তবে এবার একটু আয়োজন করে ভিডিও করে প্রকাশ করলেন। যেন অসাধারণ এ গানটি থেকে যায়। শ্রোতারা তার কণ্ঠে গানটি শুনতে পারেন।

অন্যদিকে ‘এক নির্ঝরের গান’র ধারাবাহিকতায় এবার প্রকাশিত হলো ফাহমিদা নবীর কণ্ঠে ‘শাখা প্রশাখার প্রভাব নিয়ে’ গানটি। এটিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন ও সুর করেছেন এনামুল করিম নির্ঝর। আর মিউজিক ডিজাইন করেছেন শুভেন্দু দাস শুভ।

ফাহমিদা নবী বলেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথের গান গাইতে গিয়ে প্রাণের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত ভালোলাগা আর প্রশান্তি কাজ করে। এই ভালোলাগা, এই অনুভব ভাষায় প্রকাশের নয়। ধন্যবাদ সজীব দাসকে পাশে থাকার জন্য। আর নির্ঝরের গানটির কথা ও সুর এত ভালো লাগল যে, মনে হলো কথাগুলো জীবনের সঙ্গে খুব প্রাসঙ্গিক। নির্ঝর চমৎকারভাবে সুরে সুরে কথার বাণীতে আমাদের জীবনের সত্য কথাগুলো প্রকাশ করে গেল। আমার ভীষণ ভালো লেগেছে গাইতে। আশা করছি সবাই যদি একটু মন দিয়ে গানটি শোনেন, গানের কথাগুলো উপলব্ধি করেন, তাহলে বুঝবেন যে আসলে কী বলা হচ্ছে গানে গানে। বিশেষ করে গানের শেষ লাইনটা, এককথায় দারুণ। শেষ লাইনটা ঠিক এমন- ‘মুখস্থ সব তথ্য নিয়ে, প্রমাণ ছাড়াই অভিযোগে, মতামতের বাক্স খুলে ঘুরছে জনে জনে।’ সাম্প্রতিক সময়ের সঙ্গে কথাটা প্রাসঙ্গিক শতভাগই মনে হয় আমার কাছে।”

এদিকে ফাহমিদা নবীর কথা ও সুরে শাকিলার কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘কথা জমে আছে’, শাকিলার কণ্ঠে ‘সেই তুমি’, পিজুর কণ্ঠে প্রকাশ হতে যাচ্ছে ‘যদি তোমার আমার আকাশ এক হতো’। সবার আগে প্রকাশিত হয়েছে শাম্মীর কণ্ঠে ‘বৃষ্টির সাথে রাত্রি ঘুমায়’ গানটি। ফাহমিদা নবীর সুর করা সব গানই প্রকাশিত হয়েছে ‘ফাহমিদা নবী’ ইউটিউব চ্যানেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১০

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১১

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১২

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৩

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৪

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৫

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মমতাজের জামিন বহাল

১৭

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৮

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৯

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

২০
X