বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘আজ গানের দিন’-এ দেখা যাবে মাস্টার শাকিলকে

‘আজ গানের দিন’-এ দেখা যাবে মাস্টার শাকিলকে
‘আজ গানের দিন’-এ দেখা যাবে মাস্টার শাকিলকে

‘আপায় কইছে আমারে বাল্যশিক্ষা কিন্যা দিবো...’ আশির দশকে যারা এ গানের সঙ্গে পরিচিত তারা ভুলে যাননি কিশোর অভিনেতা মাস্টার শাকিলকে।

‘এতিম’ সিনেমাটি হিট হয়েছিলো এই অভিনেতা ও গায়কের একক মুন্সীয়ানায়। তার চোখের পানিতে ভেসেছিল প্রেক্ষাগৃহের দর্শকবৃন্দ। ক্যারিয়ারে অর্জন করেছেন নতুন কুঁড়ি পুরস্কারসহ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সবশেষ নব্বই দশকের শেষে খান আতাউর রহমানের ‘এখনো অনেক রাত’ সিনেমায় তাকে দেখা যায়। পরে তিনি ব্যস্ত হন গানে। কয়েকটা অ্যালবামও বের হয়। তবে সময়ের বিবর্তনে তিনি মিডিয়া থেকে পিছিয়ে পড়েন। দর্শক বিস্মৃতির আড়াল ভেঙে ফের তাকে পর্দায় হাজির করছে ‘এনিগমা টিভি’। রোববার (১৮ আগস্ট) এই অভিনেতা ও গায়ককে নিয়ে আয়োজন ‘আজ গানের দিন’ সিজন-৩ এর দ্বিতীয় পর্বে তাকে দেখা যাবে।

ইউসুফ আহমেদ খানের উপস্থাপনায় অভিনেতা ও কণ্ঠশিল্পী আজাদ রহমান শাকিলকে নিয়ে সাজানো ‘আজ গানের দিন’ অনুষ্ঠানে এদিন তাকে নিয়ে ছোট তথ্যচিত্রও দেখানো হবে।

‘আজ গানের দিন’ সপ্তাহের প্রতি রোববার রাত ৮ টায়লাইভ দেখানো হবে।

এ ব্যাপারে এনিগমা টিভি’র ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ বলেন, আমরা প্রত্যেক শিল্পীর নিজস্বতা তুলে ধরতে চাই। ১ম ও ২য় সিজনের দর্শক-শ্রোতাপ্রিয়তার কারণে ৩য় সিজনকে একুট ভিন্নতা দেওয়া হয়েছে। এই সিজনে থাকছে ৩৬টি পর্ব। আগামী বছরের ১৩ এপ্রিল এই সিজনের শেষ পর্ব দেখানো হবে।

এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড নির্মিত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে এনিগমা টিভি’র ফেসবুক পেজ enigmabd.tv, ইউটিউব চ্যানেল enigmabd ও ওয়েবসাইট enigmabd.tv থেকে। এছাড়াও দেখতে পাবেন আজ গানের দিন-এর ওয়েবসাইট www.aajgaanerdin.com-এ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X