বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

বামবার মুক্তির কনসার্ট

বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনসের মুক্তি কনসার্টের পোস্টার। ছবি : সংগৃহীত
বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনসের মুক্তি কনসার্টের পোস্টার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনস (বামবা)। বৈষম্যবিরোধী আন্দোলনে নিজেদের অবস্থান আগেই জানিয়েছিল সংগঠনটি। এবার একটি বিশেষ কনসার্টের আয়োজন করতে যাচ্ছে তারা। ‘মুক্তি কনসার্ট’ শিরোনামে আগামী ৩১ আগস্ট রাজধানী ঢাকায় এটি অনুষ্ঠিত হবে। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সংগঠনটি ।

বিবৃতিতে বলা হয়, ‌‘মহান পরিবর্তনের সময়ে, সংগীত আমাদের একত্রিত করার ক্ষমতা রাখে। দিনব্যাপী এই আয়োজনের জন্য বামবা গর্বিত, যেখানে থাকছে শীর্ষস্থানীয় বাংলাদেশি ব্যান্ডের পারফরম্যান্স এবং আরও অনেক কিছু।’

বিবৃতিতে আরও যোগ করা হয়, ‘তবে এই কনসার্ট কেবল সংগীত নয়, তার চেয়েও বেশি কিছু—একটি উদ্যোগ নেওয়ার আহ্বান। স্বাধীনতা ও ন্যায়ের জন্য ছাত্র আন্দোলন যারা লড়াই করেছেন, সেই আহত বিপ্লবীদের এবং তাদের পরিবারের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। আসুন একত্রিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও ঐক্যের এক নতুন যুগ গড়ে তুলি’

এমন বার্তা দিয়ে সংগীতশিল্পীদের সংগঠনটি বিভিন্ন প্রতিষ্ঠানকে স্পন্সর হওয়ার আহ্বান জানিয়েছে।

তবে এই কনসার্টের লাইনআপ ও ভেন্যু এখনো চূড়ান্ত করা হয়নি। দেশের শীর্ষসারির ব্যান্ডগুলোর মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিগগিরই বামবার পক্ষ থেকে এ সম্পর্কিত সব তথ্য প্রকাশিত হবে বলেও জানায় তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X