বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০৩:২৫ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আরশ খানের সঙ্গে প্রেম-বিয়ের গুঞ্জন, মুখ খুললেন তানিয়া বৃষ্টি 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শোবিজে আরশ খান ও তানিয়া বৃষ্টির প্রেম ও বিয়ের গুঞ্জন দীর্ঘদিন ধরেই চাউর রয়েছে। তবে এই অভিনেত্রী বিষয়টি নিয়ে কখনো কথা বলেননি।

শনিবার (৩১ আগস্ট) একটি গণমাধ্যমকে তানিয়া বৃষ্টি বলেন, অনেকে অনেক কিছুই লিখে থাকে। তবে আমাদের মধ্যে প্রেম বা সম্পর্ক কিছু নেই।

তিনি বলেন, একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি। এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল। আসলে ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম। এ ছাড়া দুজনের বাসাও কাছাকাছি ছিল। ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে। তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না। সেই ফ্রেন্ডশিপ আর নেই।

গুঞ্জন চাউর হয়েছিল, বিয়ের করে একই ছাদের নিচে বসবাস করছেন তানিয়া-আরশ।

‘ঘাসফুল’ সিনেমা দিয়ে অভিনয়ে পথচলা শুরু বৃষ্টির। পরে ছোটপর্দায় নাটকে নিয়মিত হন তিনি। ‘লতিফ দপ্তরি’, ‘আইসিইউ’, ‘কাছের মানুষ’ ও ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’র মতো নাটকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন এই অভিনেত্রী। এ ছাড়া শিগগিরই ‘চেয়েছিলাম’ নামের একটি নাটকে দেখা যাবে বৃষ্টিকে। এতে ইরফান সাজ্জাদের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

এর আগে পরিবারের সম্মতিতে ২০১৭ সালের ৩০ জুন বাগদান হয় সাব্বির ও তানিয়া বৃষ্টির। সাব্বির সিডনির একটি টেলিভশনে কর্মরত ছিলেন। পাশাপাশি বেশকিছু টিভি নাটক প্রযোজনা করেন। তার প্রযোজনায় কাজ করতে গিয়ে পরিচয় হয় তানিয়ার সঙ্গে। পরবর্তীতে ২০১৯ সালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বৈবাহিক অবস্থা ‘ম্যারিড’ থেকে ‘সিঙ্গেল’ করেন বৃষ্টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১০

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১১

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১২

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১৩

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১৪

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৫

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৬

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১৭

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৮

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১৯

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

২০
X